নবীন নিউজ, ডেস্ক ১০ সেপ্টেম্বার ২০২৪ ১০:১৩ এ.এম
এল সালভাদরের পুলিশপ্রধান আরো কয়েকজনের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় মধ্য আমেরিকার দেশটিতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোট ৯ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে।
পুলিশ কমিশনার জেনারেল মাওরিসিও আরিয়াজা চিকাস দেশটির গ্যাংগুলোর বিরুদ্ধে ‘যুদ্ধের’ নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত। তিনি ২০২২ সালের মার্চ থেকে এল সালভাদরের অপরাধী গ্যাংগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছেন। এর ফলে প্রায় ৮২ হাজার সন্দেহভাজন গ্যাং সদস্যকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে।
সামরিক বাহিনী এক্সে এক পোস্টে বলেছে, ‘রাজধানী সান সালভাদরের প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে পাসাকুইনায় বিধ্বস্ত হওয়া সালভাদোরান বিমানবাহিনীর ইউএইচ-১এইচ হেলিকপ্টারটিতে থাকা সবার মৃত্যু নিশ্চিত করার জন্য আমরা দুঃখিত।’
এক্সের পোস্ট থেকে আরো জানা যায়, হেলিকপ্টারটিতে কোসাভি ক্রেডিট ইউনিয়নের সাবেক ব্যবস্থাপক মানুয়েল কোটোও ছিলেন। তিনি পুলিশি হেফাজতে ছিলেন। এ ছাড়া পুলিশ জানিয়েছে, তদন্ত বিভাগের উপপরিচালক রোমুলো পমপিলিও রোমেরো এবং আরেক কর্মকর্তা কর্পোরাল আবেল আন্তোনিও আরেভালো দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই সঙ্গে বিচার মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের প্রধান ডেভিড ক্রুজও নিহত হয়েছেন বলে সরকারি টিভি চ্যানেল ক্যানাল-১০ জানিয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেলিকপ্টারটির ক্রুদের শনাক্ত করতে পারেনি।
মানুয়েল কোটো প্রায় ৩৫ মিলিয়ন ডলার আত্মসাৎ করার অভিযোগে পলাতক ছিলেন। তাকে রবিবার হন্ডুরাসে আটক করা হয়। হন্ডুরাসের নিরাপত্তামন্ত্রী গুস্তাভো সানচেজ এক্সে জানিয়েছেন, আটকের সময় তিনি ‘একজন মানবপাচারকারীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পালানোর চেষ্টা করছিলেন’।
অ্যাটর্নি জেনারেল রডলফো ডেলগাডো এক্সে বলেছেন, সংশ্লিষ্ট দলগুলো উদ্ধার ও দ্রুত শনাক্তকরণের জন্য সম্ভাব্য সব কিছু করছে।
অন্যদিকে প্রেসিডেন্ট নায়েব বুকেলে এক্সে লিখেছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে তিনি মনে করেন না। তিনি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাইবেন। পাশাপাশি তিনি তিন দিনের জন্য এল সালভাদরের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
দেশটির গ্যাংগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্টের কঠোর দমনপীড়ন মানবাধিকার গোষ্ঠীগুলির সমালোচনা কুড়িয়েছে। পাশাপাশি তার জনপ্রিয়তাও আকাশচুম্বী হয়েছে। সমর্থকরা তাকে সহিংসতায় ক্লান্ত সমাজে স্বাভাবিক জীবনের অনুভূতি ফিরিয়ে আনার জন্য কৃতিত্ব দিয়ে থাকেন।
সূত্র : এএফপি, বিবিসি
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ