বলিউডে ক্যাটরিনা কাইফের অভিষেক ঘটে ২০০৩ সালে। বলিউডে প্রায় দু’দশক কাটিয়ে দিয়েছেন ক্যাটরিনা কাইফ । ‘বুম’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে তার । বলিউডে ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমায় অভিনয় করেই সবার নজরে আসেন তিনি। তারপর এ অভিনেত্রী ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
নিজের পরিশ্রম আর যোগ্যতা দিয়ে বলিউডে নিজের জায়গা করেন এ অভিনেত্রী। ‘ওয়েলকাম’, ‘পার্টনার’, ‘নিউ ইয়র্ক’, ‘এক থা টাইগার’সহ ক্যাটরিনার ক্যারিয়ারে সিনেমার অভাব নেই। পরিশ্রম এবং অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন এ অভিনেত্রী। এ ছাড়া বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের মধ্যে তিনি একজন। তাকে নায়িকা হিসাবে নেওয়ার আগে প্রযোজক-পরিচালকদের নাকি অর্থ নিয়ে ভাবতে হয়।
ক্যাট সুন্দরী কোটি কোটি সম্পত্তির মালিক, কিন্তু কী ভাবে? সিনেমা ছাড়া ক্যাটরিনার আয়ের বাকি উৎস কী কী?
ভারতীয় গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ২২৪ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯০ কোটি। ক্যাটরিনা বার্ষিক যত টাকা আয় করেন, তার বেশির ভাগেরই উৎস সিনেমা। কিন্তু অভিনয় ছাড়াও আরও অনেক ব্যবসা-বাণিজ্য করেন তিনি। যেখান থেকেও মোটা অংকের টাকা আয় করেন এই অভিনেত্রী।
তার মুম্বাইয়ে রয়েছে ৪৫ কোটি রুপির বাংলো। লন্ডনে যে বাংলো রয়েছে তার মূল্য ৭ কোটি রুপি। এ অভিনেত্রীর গ্যারেজে রয়েছে অডি, রেঞ্জ রোভার ও মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়ি।
এছাড়াও ক্যাটরিনার প্রসাধনী সংস্থা ‘কে বিউটি’র কথা অনেকেই জানেন। ২০১৯ সালে প্রথম বাজারে আসে এই প্রতিষ্ঠান। ২০২২ সালের একটি প্রতিবেদনে জানা যায়, এই সংস্থা মাত্র তিন বছরের মধ্যেই ১০০ কোটি রুপি ঘরে তুলেছে।
নিজের সংস্থা বাদ দিয়েও সম্প্রতি অন্য একটি সংস্থায় বিনিয়োগ করেছেন তিনি। সেখান থেকেও বছরে মোটা অঙ্কের টাকা জমা হয়। এ ছাড়া ইনস্টাগ্রামে অন্যান্য সংস্থার হয়ে প্রচারও করেন ক্যাটরিনা। প্রচারমূলক কাজের জন্য ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা পারিশ্রমিক নেন ক্যাটরিনা। প্রতিটি সংস্থা থেকে বছরে ৬ থেকে ৭ কোটি টাকা পান ক্যাটরিনা।
ক্যাটরিনা কাইফ মূলত ব্রিটিশ নাগরিক। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত আছেন তিনি। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ ২০২১- এর ৯ ডিসেম্বর রাজস্থানে ক্লোজডোর অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন। ক্যাটরিনার সঙ্গে বিয়ের পর অনেক সুন্দর মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভিক্যাট জুটি। যখন তাঁরা একসঙ্গে বাড়িতে সময় কাটান, তখন দুটি অবসর-প্রেমী মানুষের মতোই মুহূর্ত কাটান।
নবীন নিউজ/জা
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’