নবীন নিউজ, ডেস্ক ০৯ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৫৪ এ.এম
নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৮ সেপ্টেম্বর) নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
নাইজার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গবাদি পশুসহ সাধারণ মানুষ পরিবহন করা একটি ট্রাকের সঙ্গে ওই জ্বালানিভর্তি ট্যাংকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।
সংস্থাটির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব প্রাথমিকভাবে ৩০টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিলেন। কিন্তু পরে আরেকটি বিবৃতিতে তিনি জানান যে, বিস্ফোরণে পুড়ে মারা যাওয়া নিহতদের আরও ১৮টি মৃতদেহ রয়েছে। তিনি বলেন, নিহতদের গণদাফন করা হয়েছে।
আরও কতজন আহত হয়েছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।
নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি রাস্তা ব্যবহারকারীদের ‘জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সর্বদা সতর্ক থাকতে এবং সড়ক ট্রাফিক নিয়ম মেনে চলতে’ বলেছেন।
পণ্য পরিবহনের জন্য একটি দক্ষ রেলওয়ে ব্যবস্থার অনুপস্থিতিতে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে মারাত্মক ট্রাক দুর্ঘটনা সাধারণ ঘটনা।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ