সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চাঁদপুরে ইলিশের কেজি ১,৯০০

নবীন নিউজ ডেস্ক ০৭ সেপ্টেম্বার ২০২৪ ১১:৩০ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ইলিশের ভরা মৌসুমেও দেশের অন্যতম প্রসিদ্ধ চাঁদপুর বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে বাড়েনি সরবরাহ। ফলে আড়তে ও স্থানীয় মাছ বাজারে পদ্মা-মেঘনা নদীর ইলিশের দাম এখনও চড়া।

ব্যবসায়ীরা বলছেন, “শুক্রবার বাজারের অবস্থা দেখে মনে হয়েছে ইলিশের চেয়ে ক্রেতাই বেশি।”

ব্যবসায়ীরা জানান, চাঁদপুরে বর্তমানে ১,২০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১,৯০০ টাকায়, এক কেজি ওজনের ইলিশ ১,৬০০ থেকে ১,৭০০ টাকা, ৭০০-৮০০ গ্রামের ওজনের ইলিশ প্রতিকেজি ১,৫০০ টাকা এবং একেবারে ছোট আকারেরগুলো বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি।

তুলনামূলক কম দামে ইলিশ কিনতে ঢাকা থেকে চাঁদপুর এসেছেন জাহেদুল হাসান। তিনি বলেন, “ভেবেছিলাম এখানে তুলনামূলক কম দামে ইলিশ পাবো। কিন্তু এখানে এসে মনে হলো দাম বেশি।”

চাঁদপুরের হাজীগঞ্জের বাসিন্দা মুহিবুল হাসান বলেন, “যেখানে আমরা আগে একেক জন ১০ কেজি করে ইলিশ কিনতাম, সেখানে কিনেছি পাঁচ কেজি করে। প্রতি কেজির দাম পড়েছে ১,৭০০ টাকা।”

ইলিশের দাম নিয়ে জেলেরা জানান, ভরা মৌসুম নদীতে ইলিশ কিছুটা কম ধরা পড়ছে। তবে নদীতে বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে।

জেলেরা বলেন, “নদীতে ইলিশ শিকারে গেলে একটা নৌকায় ৮-১০ জন থাকেন। নৌকার তেল খরচ, জেলেদের খরচসহ যাবতীয় খরচ প্রতি বছরই বাড়ছে। তাছাড়া আমাদের কাছ থেকে ইলিশ কিনে পরে নিলামে দাম তুলে আরও বেশি দামে বিক্রি হয়। হয়তো এসব কারণে মাছের দাম বেশি।”

তবে স্থানীয় ক্রেতারা জানিয়েছেন, বছরের এই সময়টাতে ইলিশ কিনতে ঢাকাসহ সারাদেশ থেকে ক্রেতারা চাঁদপুরে ভিড় জমান। ফলে মাছের দাম বেড়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, “নদীতে মাছ না হলে কী আর করার আছে? হাতিয়া, সন্দ্বীপসহ নিম্নাঞ্চল থেকে মাছ আসছে না। মাছের সরবরাহ কম হলে দাম বেড়ে যায়। আজ প্রায় ৩০০ মণ ইলিশ আমদানি হয়েছে। এর মধ্যে বড় সাইজের মাছই বেশি। আজ বাজারে মাছ যা আছে তার চেয়ে বেশি আছে পর্যটক।”

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, “আগে এখানে বহু ট্রলার ইলিশ নিয়ে ভিড়তও। আমরা অবসর পেতাম না। কিন্তু এখন সরবরাহ কম থাকায় ঘাটে ট্রলার ভিড়ছে কম।”

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “চাঁদপুরের পদ্মা-মেঘনায় বছরজুড়েই জেলেরা ইলিশ পান। এখন ভরা মৌসুম হলেও সামনে ইলিশ আরও বেশি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। হতাশ হওয়ার কিছু নেই।”

উল্লেখ্য, গত ২০২২-২০২৩ অর্থবছরে চাঁদপুর জেলায় মাছের চাহিদা ছিল ৬৮,৪৬৬ মেট্রিক টন। উৎপাদন হয়েছে এক লাখ ১৬,০৯০.৬২ মেট্রিক টন এবং উদ্বৃত্ত ছিল ৪৭,৬২৪.৬২ মেট্রিক টন। একই অর্থবছরে শুধু ইলিশ উৎপাদন হয়েছে ৩৪,৩২৬ মেট্রিক টন। চাঁদপুর জেলায় নিবন্ধিত মৎস্যজীবীর (জেলে) সংখ্যা হচ্ছে ৪৭,২৪৯ জন।

নবীন নিউজ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা