বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শুল্ক বাড়ানোর প্রভাব, ফলের দাম কেজিতে বেড়েছে ৫০-৯০ টাকা 

নবীন নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলতি অর্থবছর বিভিন্ন নিত্যপণ্যের সঙ্গে আমদানি করা ফলের দামে দ্বিতীয় দফায় সম্পূরক শুল্ক বাড়িয়েছে। এর প্রভাবে পাঁচটি ফলে প্রতি কেজিতে দাম ৫০ থেকে ৯০ টাকা বেড়েছে। এতে সাধারণ মানুষের ফল কিনে খাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলের নিয়মিত ক্রেতা অনেকে ফল কেনা কমিয়ে দিয়েছেন।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও ভাটারা এলাকার খুচরা বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, শুল্ক বাড়ানোর পর প্রতি কেজি কালো আঙুরের দাম বেড়েছে প্রায় ৫০ টাকা। একইভাবে মানভেদে আপেলের দাম কেজি প্রতি বেড়েছে ৪০ থেকে ৯০ টাকা। কমলার দাম বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা, নাশপাতি ও আনারের দাম প্রতি কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৯ জানুয়ারি আমদানি করা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করেছে।

বাজারে ঘুরে দেখা গেছে, কালো আঙুর ৪০০ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সাদা আঙুর মানভেদে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি। আফ্রিকার আপেল মানভেদে ৩০০ থেকে ৩৮০ টাকা কেজি।
 
আগে ছিল ২৬০ থেকে ২৯০ টাকা কেজি। সবুজ আপেল ছিল ২৭০ থেকে ২৮০ টাকা কেজি, এখন ৩৫০ থেকে ৩৭০ টাকা। কমলা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা কেজি, আগে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। নাশপাতি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি, আগে ছিল ২৭০ থেকে ২৮০ টাকা। ছোট আনার ৩৫০ টাকা কেজি, মাঝারিটা ৪৫০ টাকা। সবচেয়ে বড় আনার ৬০০ টাকা কেজি।

কারওয়ান বাজারের ফল বিক্রেতা মো. আমিনুল হক বলেন, ‘দাম শুনলেই ক্রেতা চলে যায়। বিক্রি অনেক কমে গেছে। কেউ কেউ দোকান বন্ধ করে দিচ্ছেন। ক্রেতা না থাকলে কী করা যাবে? আমার এখানে গতকাল একটা ছেলে কাজ চেয়েছে। আগে সে ফল বিক্রি করত। লাভ হয় না বলে ব্যবসা গুটিয়েছে।’

একই বাজারে ফল কিনতে আসেন পশ্চিম তেজতুরি বাজার এলাকার মো. রফিকুল ইসলাম। বেসরকারি প্রতিষ্ঠানের এই চাকরিজীবী বলেন, ‘এখানে সরকারকে আমাদের সাহায্য করতে হবে। ফলের ওপর যে শুল্ক বাড়ানো হয়েছে, এতে আমরা বেশ চাপে আছি। আগের মতো আর কিনতে পারছি না ফল। আগে মাসে পাঁচ কেজি ফল কিনতাম, এখন দেড়-দুই কেজি কম কিনছি।’

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে আপেল, কমলা, আঙুর, নাশপাতি ও আনারের ওপর মোট শুল্ককর ছিল ৮৯.৩২ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে শুল্ককর বাড়ানো হয়। তখন মোট শুল্ক দাঁড়ায় ১১৩.৮০ শতাংশ, ২০২৪-২৫ অর্থবছরে বাড়িয়ে তা করা হয় ১১৮.৮০ শতাংশ। চলতি অর্থবছর দ্বিতীয় দফায় আবার বাড়ানোর ফলে মোট শুল্ককর হয়েছে ১৩৬.২০ শতাংশ।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএফআইএ) সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেছে। হুমকি দিয়ে সংগঠনটি বলেছে, ফলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার না করা হলে ৪ ফেব্রুয়ারি থেকে দেশের সব স্থল ও নৌবন্দরে আমদানিকরা ফল খালাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন।

সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম ওই সংবাদ সম্মেলনে বলেন, ফলে শুল্ক বাড়ানো কোনোভাবেই কাম্য নয়। বর্তমানে আমদানিকারক, ব্যবসায়ী ও ভোক্তাদের কাছে বর্ধিত শুল্কের কারণে দাম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফলের ওপর বর্ধিত শুল্ক আরোপ হটকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না, যা বাতিল করে দেওয়া আবশ্যক। অন্যথায় নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে ফল।

তিনি বলেন, আগে প্রতি ট্রাক ফল এক দিনে বিক্রি করা সম্ভব হলেও এখন তিন-চার দিনেও সম্ভব হচ্ছে না। এ জন্য পোর্ট থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে শিপিং ও পোর্টে জরিমানা দিতে হচ্ছে। উচ্চ শুল্কের কারণে ব্যবসায়ীদের ব্যবসা ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন