নবীন নিউজ, ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২৪ পি.এম
দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। রোজা শুরু হবার পূর্বে গাজায় ত্রাণ সরবরাহ বাড়াচ্ছে আরব আমিরাত। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শত শত টন খাদ্য কার্গো বিমানে নিচ্ছে সেচ্ছাসেবকরা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে আরব আমিরাত থেকে বিস্তৃত মানবিক সহায়তা বহনকারী পাঁচটি কনভয় ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছানোর জন্য ইতোমধ্যে রওনা দিয়েছে।
এছাড়াও মিশর থেকে গাজায় ৭৩টি ট্রাক ত্রাণ পরিবহন করছে যার মধ্যে ১,১৮৫ টনেরও বেশি খাদ্য, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ছিলো। অন্যদিকে, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আওতায় মিশর থেকে মোবাইল হোমের প্রথম চালান গাজা উপত্যকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিশরীয় বিভিন্ন গণমাধ্যম।
ইসরায়েল-হামাস যুদ্ধে গত ১৫ মাসের ভয়াবহ যুদ্ধে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। তবে আশার কথা হচ্ছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এই অঞ্চলে সাহায্যের পরিমাণ বেড়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আসন্ন রমজান মাস উপলক্ষে অপারেশন চিভালরাস নাইট ৩-এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৫৭ টন খাদ্য সরবরাহ গাজার উদ্দেশ্যে পাঠানো হয়।
হামাদ বিন মোহাম্মদ আল-শারকি ফাউন্ডেশন ফর হিউম্যানিটেরিয়ান ওয়ার্কস এবং ফুজাইরাহ চ্যারিটি অ্যাসোসিয়েশন বা এফসিএ-এর যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে ফুজাইরাহ থেকে ত্রাণ সরবরাহগুলো পাঠানো হয়েছিলো।
এফসিএ-এর চেয়ারম্যান সাঈদ বিন মোহাম্মদ আল-রাকবানি বলেছেন যে এই উদ্যোগটি ফিলিস্তিনিদের প্রতি সহায়তা প্রসারিত করা এবং তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার জন্য নেয়া হয়েছে। সংস্থাটি এখন পর্যন্ত ৩৭ হাজার ৩শ’ টনেরও বেশি মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ