বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ছাত্র পরিচয় দিতেই রোগীর স্বজনকে পেটালেন আনসার সদস্যরা

নবীন নিউজ ডেস্ক ০৩ সেপ্টেম্বার ২০২৪ ১০:৪৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র পরিচয় দেওয়ার পর আনসার সদস্যরা এক শিক্ষার্থীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে তিনজন আনসার সদস্য মিলে মারধর করেন। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জরুরি বিভাগের পাশে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় উজ্জ্বল হোসেন নামের এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও দুজন আনসার সদস্যের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মেদ। 

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম একলাস আলী। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে। আনসার সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে তিনি হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি বলেন, তার মামা আমিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন। গত ২০ জুলাই মামাকে ওয়ার্ড থেকে অপারেশন থিয়েটারে নিতে হয়। এ জন্য আনসার সদস্যদের কাছে থাকা হাসপাতালেরই একটি ট্রলি নিয়ে যান। নির্ধারিত সময়ের বেশিক্ষণ ট্রলি রাখার কারণে একলাসের কাছ থেকে অতিরিক্ত টাকা নেন তারা।

সোমবার আমিরুল ইসলামকে অন্য আরেকটি ওয়ার্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত দেন চিকিৎসকরা। তাই ওয়ার্ডের নার্সরা একলাসকে ট্রলি আনতে বলেন। তখন একলাস অতিরিক্ত টাকা নেওয়ার কথা নার্সদের জানান। এ সময় যে আনসার সদস্য অতিরিক্ত টাকা নিয়েছেন তার ছবি তুলে আনার পরামর্শ দেন দায়িত্বরত নার্স। দুপুরে একলাস আনসার স্টেশনে গিয়ে ওই আনসার সদস্যের ছবি তুলছিলেন। বিষয়টি বুঝতে পেরে আনসার সদস্যরা তাকে ধরেন এবং মোবাইল জব্দ করে ছবি ডিলিট করে ফেলেন।

অভিযোগে আরও বলা হয়, আনসার সদস্যরা একলাসের পরিচয় জানতে চান। তিনি ছাত্র পরিচয় দেন। এই পরিচয় জানার পরই আনসার সদস্যরা ছাত্রদের কটাক্ষ করে অশ্লীল ভাষায় গালি দেন। পরে তিনজন আনসার সদস্য তাকে মারধর করেন। পরে এক সহকারী প্লাটুন কমান্ডার একলাসকে রক্ষা করেন। বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করতে বলেন তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহমেদ বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। যে আনসার সদস্য খুবই এগ্রেসিভ ছিলেন তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় সে নির্দেশনা আনসারের প্লাটুন কমান্ডারকে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, আরও দুজন আনসার সদস্যের ব্যাপারে অভিযোগ রয়েছে। আমি বিষয়টির তদন্ত করাব। মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করে দেব। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা