নবীন নিউজ ডেস্ক ০১ সেপ্টেম্বার ২০২৪ ১০:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম পিটার বলেছেন, কোনো শিক্ষক তার ছাত্রীকে বলবে না, 'তুমি একা আমার রুমে (চেম্বার) এসে দেখা করে যাও।' যেসব শিক্ষক এ ধরণের কাজ করেছে, আমি চাই না তারা এই বিশ্ববিদ্যালয়ে আর পাঠদান করুক।
শনিবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চ প্রাঙ্গণে ‘আগামীর বাংলাদেশ: তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মোর্শেদুল ইসলাম বলেন, আমি পরবর্তী বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার কোনো মেয়ে, মেয়ের বান্ধবী বা, কলিগ কোনো শিক্ষকের ভয়ে জড়সড় হয়ে মাথা নিচু করে চলবে না। কোনো শিক্ষক তার ছাত্রীকে বলবে না, 'তুমি একা আমার রুমে এসে দেখা করে যাও।' যেসব শিক্ষক এধরণের কাজ করেছে, আমি চাই না তারা এই বিশ্ববিদ্যালয়ে আর পাঠদান করুক। ভবিষ্যতে, আমার যে মেয়ে আছে সেও যেন গর্বের সাথে চলতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। আমার চাইবো, আমার কোনো ছাত্রকে তার রাজনৈতিক মতাদর্শের কারনে কোনো শিক্ষক তাকে পরীক্ষার খাতায় কম নম্বর দিবে না।
পুলিশে প্রতিস্থাপনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি চাই, রেভুলেশনারি গভমেন্ট তার মেয়াদকালীন আড়াই লাখ পুলিশ অফিসার বা পুলিশ ফোর্স নিয়োগ দিয়ে করাপ্টড ফ্যাসিস্ট সরকারের যে তলপি বাহক, ক্ষমতার সূতিকাগার, তাদের যে বেইজমেন্ট তাদের রিপ্লেস করুক।
তিনি আরও বলেন, সেইসঙ্গে প্রতিটি থানায় ২৪ ঘণ্টার জন্য একটি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোর্ড গঠন করা হোক। যাতে কোনো ব্যক্তিকে আটক করা হলে তার পরিবার বা আত্মীয় স্বজন যেন দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করতে পারে। এবং জানতে পারে তার স্বজনকে কেন আটক করা হলো। কোনো থানা পুলিশ অফিসার যেন বলতে না পারে যে, তোমাকে ধরে এনেছি। সাতদিন পর তোমাকে ক্রস ফায়ারে দিবো। যদি বাঁচতে চাও তাহলে তোমার স্ত্রীকে আমার সাথে একরাত বা দুরাত কাটাতে বলো। এ ধরনের কোনো বিষয় যেন কোনো পুলিশ অফিসার বলতে না পারে।
দুর্নীতি দমন কমিশনের তদারকির জন্য পর্যবেক্ষণকারী (ওয়াচডগ) কমিটি চেয়ে অধ্যাপক মোর্শেদুল ইসলাম বলেন, করাপশনের জন্য অ্যান্টি করাপশন কমিশন রয়েছে। আমি চাই এই করাপশন কমিশনের তদারকির জন্য ওয়াচডগ কমিটি থাকুক। যে কমিটিতে থাকবে ৪জন রিকশাওয়ালা, ৪ জন কৃষক, ৮ জন ছাত্রসহ অন্যান্য পেশার লোক থাকবে। কারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা বুঝতে পারে, দুর্নীতির কারণে তাদের জীবন কি পরিমাণ হেল হয়েছে। এমন একটি জাতীয় নির্বাচন হোক, যেখানে প্রতিটি নাগরিক তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করবে, যেখানে তাকে কেউ ফোর্স করবে না।
দেশের নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, আমি স্বাধীন সার্বভৈৗম বাংলাদেশ চাই যেখানে কোনো পলিটিক্যাল পার্টি কোনো বহিঃশত্রু বা বহিঃদেশের আশির্বাদ নিয়ে ক্ষমতায় আসবে বা বলবে আমি তো আপনারই স্বার্থ রক্ষা করি বা আমি তো আপনারই কথা শুনি। দিল্লি থেকে ঘুড়ে এসে বলবে দিল্লির নেতাদের সাথে আমার কথা হয়েছে উনি আমাকে এতো কিছু বলেছেন ওই কথা বলা যায় না। এধরনের লিডারশিপ আমরা চাই না।
সেমিনারে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মিডিয়া ব্যক্তিত্ব মাঞ্জুর আল মতীন, বাংলাদেশ স্বাস্থ্যসেবা সংস্কার পরিষদের সদস্য সারা আহমদ সাবন্তী, রাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আখতার হোসেন মজুমদার, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য প্রদান করেন।
সাংবাদিক রাশেদ রাজনের সভাপতিত্বে ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এস এম সালমান সাব্বিরের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির অন্যতম সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মেশকাত। এসময় রাবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি