বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

শেখ হাসিনাকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে ভারত

নবীন নিউজ ডেস্ক ০১ সেপ্টেম্বার ২০২৪ ১০:০৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। এখন ভারতের কাছে প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের অনুরোধ করতে পারে বাংলাদেশ। 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আন্তর্জাতিক গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন। তবে এতে ‘ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি’ তৈরি হবে বলে তিনি মনে করেন।

ঢাকায় রয়টার্স টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ তৌহিদ আরো বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা হয়েছে, সেহেতু বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় তাকে হস্তান্তরের অনুরোধ করতে পারে।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, তিনি যখন দিল্লিতে অবস্থান করছেন, তখন প্রশ্ন ওঠে এতগুলো মামলা যার বিরুদ্ধে রয়েছে, যা পুনরায় সক্রিয় হতে পারে...। আবার বলছি, এটি কেবল আমার কল্পনা, আসলে আমি এই বিষয়ে উত্তর দেওয়ার সঠিক ব্যক্তি নই।

‘যদি সেখান থেকে (স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়) কোনো অনুরোধ আসে, তাহলে আপনি জানেন, আমাদের তাকে বাংলাদেশে ফেরানোর জন্য বলতে হবে। যদি এমন কোনো দাবি ওঠে, তাহলে এটি ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সুতরাং আমি মনে করি, ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত যে, তারা এটি বিবেচনা করবে।’

শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনটি একসময় সহিংস রূপ নেয়ার পর শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে পালিয়ে যান।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত থেকে ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে যেভাবে বিবৃতি আসছে তাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘খুবই অসন্তুষ্ট’। বিষয়টি ভারতের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বচ্ছ সম্পর্কে বিশ্বাস করে বলেই এটা জানিয়ে দিয়েছে। আমি কেবল প্রধান উপদেষ্টার অসন্তোষ সম্পর্কে বলেছি এবং আশা করি, তারা (ভারত) বিষয়টি নিয়ে ভাববেন।

সূত্র: লাইভমিন্ট.কম

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ