মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

অফিস শেষে ধরতে হবে না বসের ফোন, আইন পাস অস্ট্রেলিয়ায়

নবীন নিউজ ডেস্ক ২৯ আগষ্ট ২০২৪ ০৯:৪৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নির্ধারিত কর্মঘণ্টার পরে বস ই–মেইল করেন বা কাজ শেষ হওয়ার পরেও খুদে বার্তা দেন। অনেক কর্মী বিষয়টি স্বাভাবিকভাবে নেন না, বিরক্ত হন। তবে অস্ট্রেলিয়ায় কর্মীরা এখন থেকে এমন সব ব্যাপার থেকে মুক্তি পেতে যাচ্ছেন। এখন কর্মীদের নির্ধারিত কর্মঘণ্টার বাইরে ফোন ধরতে যেন না হয়, তা নিশ্চিত করতে আইন পাস করেছে দেশটি। 

সোমবার, অফিসগামীদের সুবিধার্থে এ সংক্রান্ত নতুন এক আইন চালু করে অস্ট্রেলিয়া। যার নাম দেয়া হয়েছে, ‘রাইট টু ডিসকানেক্ট’। নতুন এ আইনের আওতায়, অফিস টাইমের বাইরে কোনো কর্মী অফিসের কাজ এড়িয়ে যেতে পারবেন। চাইলেই উপেক্ষা করতে পারবেন অফিস থেকে আসা কোনো মেসেজ, ফোন-কল কিংবা ই-মেইল। এরজন্য তাকে কোনো ধরনের জবাবদিহিতা কিংবা শাস্তির মুখোমুখি হতে হবে না।

রাইট টু ডিসকানেক্ট আইনে রাখা হয়েছে নিয়োগকর্তাকে জরিমানার বিধানও। যার আওতায়, বিনা প্রয়োজনে কর্মঘণ্টার পর কর্মীর সাথে যোগাযোগ করলে জরিমানা হতে পারে ৬৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত।

নতুন এ আইন কার্যকরের পর উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার কর্মজীবীরা। তাদের মতে, এ ধরনের নিয়মে প্রতিষ্ঠানগুলোতে বাড়বে পেশাদারিত্ব-কমবে মানসিক চাপ। অস্ট্রেলিয়ার এক কর্মজীবী বলেন, অসাধারণ একটি আইডিয়া। আশা করি খুব দ্রুতই যেন তা সবাই মানতে শুরু করে। সব সেক্টরে এই আইন কার্যকর হওয়াটা একটু কঠিন। কেননা, যারা কাজকে আপন মনে করে তাদের ২৪ ঘণ্টাই সংযুক্ত থাকতে হয়।

অস্ট্রেলিয়ার আরও এক কর্মজীবী বলেন, অফিসের খাতিরে ফোন, ইমেইলের সাথে যুক্ত থেকে দিনের অনেকটা সময় আমরা ব্যয় করি। যা বন্ধ করা সত্যিই কঠিন। তাই এসব ক্ষেত্রে এ জাতীয় আইন থাকাটা জরুরি। বিচ্ছিন্ন থাকাটা কতটা জরুরি তা বুঝাতে। বিশেষ করে আমার মতো কর্মজীবীর জন্য। যার অনেক ক্লায়েন্ট আছে। তাদের সাথে যোগাযোগ রাখতে কর্মঘণ্টার বাইরেও কাজ করতে হয়।

অফিস টাইমের বাইরে জরুরি প্রয়োজনে কোনো প্রতিষ্ঠান অবশ্য কর্মীদের সাথে যোগাযোগ করতে পারবে। তবে সেটি যুক্তিসংগত কিনা তা নির্ধারণ করবে দেশটির ফেয়ার ওয়ার্ক কমিশন। আইন অমান্যে জরিমানাও করতে পারবে এই কমিশন।

এক জরিপে দেখা গেছে, বিনা পারিশ্রমিকে বছরে গড়ে ২৮১ ঘণ্টা কাজ করে অস্ট্রেলিয়ানরা। অস্ট্রেলিয়া ছাড়াও এ জাতীয় আইন রয়েছে ইউরোপ, লাতিন আমেরিকার ২০টিরও বেশি দেশে।

নবীন নিউজ/পি 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ