নবীন নিউজ ডেস্ক ২৪ আগষ্ট ২০২৪ ০৮:৩৫ এ.এম
সংগৃহীত ছবি
বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকররা। দীর্ঘসময় সেটি তাদের দখলে ছিল। পড়ে সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা।
বাংলাদেশি হ্যাকার গ্রুপ ‘সাইবার কমিউনিটি অব বাংলাদেশ’ দাবি করছে, ২১ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের অন্তত ১৫টি ওয়েবসাইট হ্যাক করেছে তারা। যার মধ্যে আছে ভারতীয় পুলিশ, সেনাবাহিনী, সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারতপে, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের ওয়েবসাইট। তাছাড়া এয়ারলাইনস, ব্যবসাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছে গ্রুপটি।
সবশেষ ২৪ ঘণ্টায় ৫টি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে সাইবার কমিউনিটি বাংলাদেশ। সেগুলোতে প্রবেশ করলেই চোখে পড়ছে, ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছেন। লেখা দেখানো হচ্ছে, ‘আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেবো’, ‘ডম্বুর বাঁধ খোলা হলো কেন’, ‘বাংলাদেশের এ বন্যার জন্য ভারত দায়ী’- ইত্যাদি বার্তা।
সবশেষ হ্যাকারদের কবলে পড়া ওয়েবসাইটগুলো হলো- https://kilitch.in/, https://aimfort.in/, https://khabrilaal.com/, http://indianyojana.in/ ও https://mp3songi.com/।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় পুলিশের ওয়েবসাইট http://police.gov.in/, সেনাবাহিনীর ওয়েবসাইট http://indianarmy.nic.in/ এবং পেমেন্ট গেটওয়ে ভারতপে-এর ওয়েবসাইটে http://bharatpe.com/ হ্যাকিংয়ের শিকার হয়। পরে ওয়েবসাইটগুলো ডাউন করে রাখে কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত এ ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা সম্ভব হয়নি। সাইটগুলো হ্যাক হওয়ার পর থেকেই ডাউন করে রাখা হয়েছে।
এর আগে বুধবার রাতে বন্যা নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম সংস্থা জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা। ঐ সময় ওয়েবসাইটে প্রবেশ করলেই সেখানে দেখা যাচ্ছিল ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
ওয়েবসাইটে আরো লেখা ছিল, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরো নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করবো।’
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ