নবীন নিউজ, ডেস্ক ২১ আগষ্ট ২০২৪ ০৪:১০ পি.এম
টানা বৃষ্টিতে নোয়াখালীর বেশিরভাগ এলাকা পানিতে ডুবে গেছে। এতে থমকে গেছে জীবনযাত্রা। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দেখা যায়, জেলা শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। বাসা-বাড়িতেও ঢুকেছে পানি। জলাবদ্ধতার কারণে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘টানা বৃষ্টিতে নোয়াখালীর অনেক এলাকা ডুবে গেছে। এমন পরিস্থিতিতে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজ নিজ এলাকার লোকজনের পাশে দাঁড়াতে বলা হয়েছে। এরই মধ্যে, সার্বিক বিষয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।’
হাউজিং এলাকার বাসিন্দা মনির আহমেদ বলেন, ‘টানা বৃষ্টিতে অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। পৌর কর্তৃপক্ষ সময়মত ড্রেন ও নালাগুলোর পরিষ্কার না করায় এই সংকট দেখা দিয়েছে।’
লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আনিসুর রহমান বলেন, ‘যে অবস্থা তাতে মনে হচ্ছে, ঘরের ভেতরেও পানি ঢুকে যাবে। এমনিতে ঘর থেকে বের হলেই হাঁটু সমান পানি। এই পানি মাড়িয়ে অফিসে যেতে হচ্ছে।’
হরিনারায়ণপুরে বাসিন্দা আকমল শুভ বলেন, ‘পানির নামার ড্রেনগুলো প্রভাবশালীরা দখল করে রেখেছে। এগুলো যদি উদ্ধার করে পরিষ্কার করা হয় তাহলে অধিকাংশ পানি নেমে যাবে। এছাড়া মাটি ফেলে অনেকে বাঁধের মতো করে রেখেছে, সেগুলোও কাটতেও হবে।’
মধুসুদনপুর গ্রামের জিয়াউর রহমান বলেন, ‘বৃষ্টির পানির সঙ্গে বাড়ির আশপাশের ড্রেন-নালায় জমে থাকা ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ছে। এতে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’
দিনমজুর মো. হেলাল বলেন, ‘দিন আনি দিন খাই। টানা বৃষ্টিতে কাজ বন্ধ। পুরা শহরে পানি আর পানি। এতে খাদ্য সংকটে পড়েছি। সরকারের পক্ষ থেকে এখনও কোনো সহযোগিতা পাইনি।’
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা