নবীন নিউজ ডেস্ক ০৪ জানু ২০২৫ ০৩:৫৭ পি.এম
সংগৃহীত ছবি
ওবায়দুল কাদের ও তার ভাই মির্জা কাদের নোয়াখালী জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় চরপার্বতী ইউনিয়নের কদমতলা এলাকায় ৫ শতাধিক অসহায় লোকজনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স এবং মেট্রোহোমসের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
শীতবস্ত্র বিতরণের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের যাকে সারাদেশের মানুষ কাউয়া কাদের নামে চেনেন। সে ও তার ছোট ভাই দুর্ধষ সন্ত্রাসী কাদের মির্জার অত্যাচারে এ জনপদের মানুষ কেমন ছিল, আপনারা জানেন। এ অঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ। এ অঞ্চলে তাদের অত্যাচারে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’
এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা দলের দুঃসময়ে ছিল না, মামলা হামলায় ছিল না— এখন দেখি তারা দলের জন্য শীতের অতিথি পাখির মতো মায়াকান্না করতে আসে। যারা দুঃসময়ের পরিক্ষিত তাদের সাথে আমরা আছি। যে লুটেরা দলের নাম বিক্রি করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, চাকুরি বাণিজ্য করবে আমি মনে করি তাদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য নেই। স্বৈরাচারীরা যা করেছে, কাদের মির্জারা যা করেছে, আমাদের দলের কেউ তা যেনো না করতে পারে।’
ফখরুল ইসলাম বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের যেমন আমরা শ্রদ্ধা করি, যারা খারাপ কাজ করবে তাদের আমরা ঘৃণা করি। এ খারাপ কাজ করা লোকদের পুলিশে ধরিয়ে দিন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা একরামুল হক মিলনের সভাপতিত্বে ও যুবদল নেতা সাদ্দামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্ছু, সদস্য কাজী একরামুল হক, চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাউসার আলম বাইতুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, স্বেচ্ছাসেবক দলের নেতা নুর উদ্দিন ফাহাদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, সাধারন সম্পাদক আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলনেতা মহিউদ্দিন ছোটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর, চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব সালা উদ্দিন রানা প্রমুখ।
পরে বিএনপি নেতা ফখরুল ইসলাম কদমতলা বাজারের শ্রী শ্রী দূর্গা মন্দির পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করে মন্দির উন্নয়নে আশ্বাস প্রদান করেন।
নবীন নিউজ/ পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’