বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

নবীন নিউজ, ডেস্ক ০৮ জানু ২০২৫ ০৯:৩২ এ.এম

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুর রহমান নামে ওয়ার্ড যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে হাতিয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

এর আগে সোমবার রাত ১০টায় হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড গুল্লাখালী গ্রামে এ ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মিজানুর রহমান (৩৭) পৌরসভার ৯নং ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের মৃত ছালেহ উদ্দিনের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৌশপ্রহরী হিসেবে কর্মরত।


ভুক্তভোগী জানান, সোমবার তিনি তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। রাতে তার বাবা-মা পাশের অন্য একটি ঘরে ঘুমান। তিনি এক সন্তানসহ এক ঘরে ঘুমান। গভীর রাতে অভিযুক্ত মিজান কৌশলে ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে মিজানকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে ফেলে। পরে সংবাদ দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে যায়।

ভুক্তভোগী আরও জানান, মিজান সম্পর্কে তার চাচাতো ভাই। অনেক দিন থেকে তিনি তাকে উত্ত্যক্ত করে আসছেন। মাঝে মধ্যে তিনি মোটরসাইকেলে করে তার শ্বশুর বাড়ির এলাকায় গিয়েও উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে একাধিক বার এলাকায় মুরব্বিদের জানানো হয়েছে।

গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে অবগত করেছি।

হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, মিজানের বিরুদ্ধে এর আগেও একটি অভিযোগ এসেছে। সেটির তদন্ত পরবর্তী তার বেতন ভাতা গত দুমাস বন্ধ আছে। আজকের যে ধর্ষণ চেষ্টার ঘটনা, সেটার বিষয়ে মামলার নথি পেলে আমরা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মর্জিনা বেগম বাদী হয়ে অভিযুক্ত মিজানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা আইনে মামলা দায়ের করেন। আসামি মিজানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা