নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ০২:৫০ পি.এম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাস চাপায় মো. মাঈন উদ্দিন (৫০) নামে এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া সবজি আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো.মাঈন উদ্দিন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।
স্থানীয় ব্যবসায়ী কোরবান আলী রাকিব জানান, সকালে বসুরহাট থেকে বুসরহাট সুপার পরিবহনের একটি বাস কবিরহাট যাচ্ছিল। বাসটি কবিরহাট টু বসুরহাট সড়কের উপজেলার করালিয়া সবজি আড়ত এলাকা অতিক্রম করার সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে বের হয় মাইন উদ্দিন। ওই সময় কবিরহাট গামী বেপরোয়া গতির বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই ঘাতক চালক পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, কবিরহাট টু বসুরহাট সড়কে চলাচল করা প্রায় লোকাল বাসই ফিটনেসবিহীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই সড়কে লোকাল বাসে প্রায় দুর্ঘটনা ঘটছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, স্থানীয় লোকজন বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা