নবীন নিউজ ডেস্ক ১৯ আগষ্ট ২০২৪ ১২:২৫ পি.এম
সংগৃহীত ছবি
মহাকাশ নিয়ে যারা আগ্রহী, তাদের জন্য আজকে রাতটি ‘বিশেষ’। আজই বাংলাদেশ ও ভারতের আকাশে দেখা যাবে সুপার ব্লু মুন। আবহাওয়া ভালো থাকলে বিরল মুহূর্তের সাক্ষী হতে পারেন আপনিও।
ব্লু মুনের বিরলতা এবং অনন্য দৃশ্যের কারণে জেন জি-দের মধ্যে এটি খুব প্রিয়। ২০২৪ সালের ব্লু মুন দেখা যাবে আজ ১৯ আগস্ট, রোজ সোমবার। সাধারণত আমরা প্রতি মাসে একটি পূর্ণিমা দেখতে পাই, কিন্তু কখনো কখনো একই মাসে দুটি পূর্ণিমা ঘটে থাকে। মাসের এই দ্বিতীয় পূর্ণিমাটিই হচ্ছে ব্লু মুন।
এটি চন্দ্রচক্রের প্রায় ২৯.৫ দিনের দৈর্ঘ্যের কারণে উদ্ভূত হয়, যার ফলে কখনো কখনো একই মাসে দেখতে পাওয়া যায় দুটি পূর্ণিমা। এছাড়া একটি ঋতুতে তৃতীয় পূর্ণিমা হয়, যেখানে স্বাভাবিক তিনটির পরিবর্তে চারটি পূর্ণিমা হলে হয় ব্লু মুন। এই পূর্ণিমার নাম নীল চাঁদ হলেও এই দিনের চাঁদ দেখতে নীল রঙের হয় না।
সোমবার চাঁদ তার পূর্ণ পর্যায়ে পৌঁছাবে আনুমানিক রাত ০২:২৫ মিনিট কিংবা এর পরবর্তী আধা ঘণ্টার মধ্যে। এই সময় সূর্য এবং চাঁদ থাকবে পৃথিবীর বিপরীত দিকে। স্থানীয় আবহাওয়া এবং দৃশ্যমানতার উপর নির্ভর করে তার পূর্ণ মহিমায় দেখতে পাওয়া যাবে নীল চাঁদ।
সারা বিশ্বে ব্লু মুন দৃশ্যমান হলেও স্থানীয় আবহাওয়া এবং আলো দূষণের মাত্রা দ্বারা দেখার অভিজ্ঞতা প্রভাবিত হয়। আলো দূষণ কমানোর জন্য শহরের আলো থেকে দূরে কোথাও গিয়ে দেখতে হবে। নীল চাঁদ খালি চোখে দেখতে পাওয়া গেলেও ভালো অভিজ্ঞতার জন্য দুরবিন বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে।
নবীন নিউজ/পি
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন