নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ০৩:২৮ পি.এম
রাজধানী ঢাকার আকাশে কয়েকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে গুমোট মেঘ। মাঝে মধ্যে চারিপাশ অন্ধকার হয়ে মেঘের ঘনঘটা তৈরি হলেও দেখা মিলছে না বৃষ্টির। কোথাও কোথাও বৃষ্টির খবর পাওয়া গেলেও, তা খুবই কম পরিসরে। হচ্ছে না নগরবাসীর প্রত্যাশার বৃষ্টি
সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বৃহত্তর সিলেটের নিম্নাঞ্চলে একটানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মৌসুমি বায়ুর প্রভাবে।
তবে মধ্যাঞ্চলের ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি তেমন হচ্ছে না। কিছু কিছু এলাকায় বইছে তাপপ্রবাহ।
ঢাকায় বৃষ্টি না হওয়ার পেছনে অন্তত তিনটি কারণের কথা উল্লেখ করেছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গত ৩০ মে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করে। তবে এটি সক্রিয় হতে আরো কয়েক দিন সময় নেয়। মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যায়। আবার অন্যদিকে মধ্যাঞ্চলের ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে এবং রাজশাহীর কয়েকটি স্থানে তাপপ্রবাহ বইতে শুরু করে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ুর অক্ষ দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সক্রিয় আছে। উত্তরাঞ্চলের মধ্যে রংপুর এবং উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ময়মনসিংহ ও সিলেটেই এর প্রভাব বেশি। সাগরে মৌসুমি বায়ুর কিছুটা প্রভাব আছে, এ জন্য চট্টগ্রামে কিছুটা বৃষ্টি হচ্ছে।
এর বাইরে দেশের বিস্তৃত অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব অতটা সক্রিয় নয়। তবে ধীরে ধীরে এর বিস্তৃতি বাড়বে। সক্রিয়তা কম থাকার জন্যই ঢাকাসহ মধ্যাঞ্চলে বৃষ্টি কম হচ্ছে।
তিনি বলেন, বৃষ্টি হওয়ার জন্য ‘বায়ুমণ্ডলীয় বিশৃঙ্খলা’ একটা বড় শর্ত।
এ কে এম নাজমুল হক বলেন, বাতাসে এখন জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার জন্য ঢাকাসহ মধ্যাঞ্চলের আকাশও মেঘে ছেয়ে আছে। কিন্তু এই গরম বাষ্পের সঙ্গে নিম্নভাগে প্রবাহিত ঠান্ডা বাতাসের একটা সংঘাত হয়, এর মাধ্যমে মেঘের সৃষ্টি হয় ও বৃষ্টি হয়। মধ্যাঞ্চলে এই অবস্থার সৃষ্টি হচ্ছে না। তাই এখানে বৃষ্টি কম।
মেঘ যত বেশি দূরের আকাশে সৃষ্টি হয়, বৃষ্টি তত কম হয়। ঢাকাসহ যেসব অঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় নেই, সেখানে এমনটাই ঘটছে বলে মনে করেন নাজমুল হক।
আবহাওয়া অধিদফতরের আরেক আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঢাকাসহ মধ্যাঞ্চলের আকাশে মেঘ আছে। কিন্তু এখানে মেঘে সঞ্চিত জলবিন্দু বৃষ্টির আকার ধারণ করতে পারেনি। মৌসুমি বায়ু এখানে খুব বেশি সক্রিয় না থাকার কারণেই সেটা হয়েছে। যখন বায়ু সক্রিয় হবে, তখন এখানেও বৃষ্টি হবে।
তিনি আরো বলেন, মৌসুমি বায়ু জুন মাসের প্রথম থেকে সক্রিয় হলেও ঢাকাসহ মধ্যাঞ্চলে এর প্রভাব পড়তে সাধারণত মাসের অর্ধেকটা সময় চলে যায়। এটা অনেক বছরই ঘটে। এবারও তেমনটা হচ্ছে বলে মনে করেন তিনি।
কিন্তু চারপাশের বৃষ্টির আবহাওয়ার প্রভাব ঢাকাতেও পড়বে বলে জানান তিনি।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন