ফাইল ছবি।
দীর্ঘ ১০ বছর পর আবারও ঢাকা-রোম-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টায় উদ্বোধনী ফ্লাইটটি রোমের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।
ইউরোপে বিমানের তৃতীয় গন্তব্য হতে যাচ্ছে রোম। বর্তমানে লন্ডন ও ম্যানচেস্টারে ফ্লাইট পরিচালনা করছে বিমান। ১ এপ্রিল থেকে প্রতি সোম, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকা থেকে রোমের উদ্দেশে ফ্লাইট ছাড়বে, পৌঁছাবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়। ফিরতি ফ্লাইট রোমের স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে, পৌঁছাবে রাত ১১টা ৪৫ মিনিটে।
ইকোনমি ক্লাসে সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার টাকা, দ্বিমুখী ভাড়া এক লাখ ৪ হাজার টাকা। এটি হবে বিমানের ২৩তম রুট।
২০০৫ সাল পর্যন্ত ইউরোপ, আমেরিকা, জাপান, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার ৩১ রুটে ফ্লাইট পরিচালনা করতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইট চালানো হতো পুরোনো আর ভাড়া করা উড়োজাহাজ দিয়ে। এতে খরচের সঙ্গে আয়ের সমন্বয় করতে না পারায় বন্ধ হয়ে যায় অনেক রুটের ফ্লাইট।
তবে বর্তমানে বিমানের বহরে যুক্ত হয়েছে ১৬টি বোয়িং কোম্পানির ৭৮৭, ৭৩৭, ৭৭৭ ড্রিমলাইনারসহ ২১টি অত্যাধুনিক উড়োজাহাজ। এছাড়া আরও ১০টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এতে বিমানের বহর বাড়তে থাকায় নতুন রুট ও বন্ধ থাকা রুটগুলো আবারও চালুর পরিকল্পনা নিয়েছে বিমান।
১৯৮১ সালের ২ এপ্রিল ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট চালু হয়। নানান সমস্যার কারণে ২০১৫ সালের ৬ এপ্রিল ঢাকা-রোম রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন