নবীন নিউজ, ডেস্ক ১৯ আগষ্ট ২০২৪ ১১:১৩ এ.এম
ওজন কমাতে ব্যয়ামের পাশাপাশি মানতে হয় সঠিক খাদ্যাভ্যাস। এদিকে ওজন বাড়তে শুরু করলে প্রথমে পেটে মেদ বৃদ্ধি পায়। পেটের চর্বি জমলে তা থেকে মুক্তি পেতে অনেকেই ব্যায়াম আর খাদ্যতালিকার দিকে নজর দেন। অনেকে আবার কঠিন ডায়েটে খাবার খাওয়া বন্ধ করে দেন। তবে মজার ব্যপার হলো এমন অনেক শাক-সবজি আছে যা আমদের পেটের মেদ বা চর্বি কমাতে সাহায্য করে। ব্যায়াম আর ডায়েটের সঙ্গে এসব সবজি খেলে সহজেই বাড়তি মেদ থেকে মুক্তি মিলবে।
যে সব শাকসবজি নিয়মিত খেলে পেটের মেদ ঝরে যাবে-
পালংশাক : পালংশাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে। পালংশাক খেলে পেট বেশি সময় ধরে ভরা থাকে। তাই ক্ষুধাও কমে যায়। ফলে পেটের মেদ কমাতে প্রতিদিনের খাবারে পালংশাক রাখলে উপকার পাওয়া যায়। গবেষণায় পাওয়া তথ্য মতে, পালংশাকে থাকা থাইলাকয়েড নামের উপাদান ক্ষুধা ও খাওয়ার ইচ্ছা ৯৫ শতাংশ কমিয়ে দেয়।
শসা: অনেকে জানি, শসা শরীর ও ত্বক সতেজকারক সবজি। শশা শরীরে পানির পরিমাণ বাড়ায়। শসায় ক্যালরির পরিমাণ কম যাতে পেট ভরে খেলেও শরীরে ক্যালরির পরিমাণ খুব একটা বৃদ্ধি পায় না। এটি শরীর থেকে অনেক দূষিত উপাদান বের করে দিতে সক্ষম।
করলা: তেতো স্বাদের কারণে করলা সবার পছন্দ না-ও হতে পারে। কিন্তু করলায় বিদ্যমান যৌগগুলো ইনসুলিন নিয়ন্ত্রণে সহায়তা করে। করলা খেলে রক্তের শর্করা থাকে নিয়ন্ত্রণে এবং পেটের মেদ কমে। তেতো স্বাদের হলেও রান্না করলার পাশাপশি করলার জুসও পেটের মেদ কমাতে সাহায্য করে।
ব্রকলি: ব্রকলিতে প্রচুর আঁশ থাকে, যা বাড়তি চর্বি ঝরাতে সহায়তা করে। ব্রকলি খেলে পেটের নিচে জমা ভিসেরাল ফ্যাট কমে যায়। ব্রকলি ভেজে খাওয়া ছাড়াও সালাদ, স্যুপ ইত্যাদিতে খেলে সুফল মেলে।
ফুলকপি: ফুলকপি ওজন কমানোর সহায়ক সবজি। এতে ক্যালরি কম, আঁশ বেশি। তাই ফুলকপি খেলে দ্রুত পেট ভরে যায়। ফুলকপিতে আছে ইনডোলের মতো বেশ কয়েকটি যৌগ, যা পেটের মেদ কমায়।
গাজর: গাজরে ক্যালরির পরিমাণ কম, আঁশের পরিমাণ বেশি। এতে আছে প্রচুর ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। গাজর বেশি খেলে পেট ভরা থাকে এবং ক্যালরি গ্রহণের পরিমাণ কমে।
লাউ: লাউয়ে ক্যালরির পরিমাণ কম, পানির পরিমাণ বেশি। এ কারণে লাউ ওজন নিয়ন্ত্রণে আদর্শ খাবার। লাউয়ে থাকা উচ্চমাত্রার পানি ও আঁশজাতীয় পদার্থ দ্রুত পেট ভরিয়ে দেয় এবং ক্যালরি গ্রহণের ইচ্ছা কমিয়ে দেয়।
নবীন নিউজ/জেড
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন