সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শাক-সবজিই এখন ‘বিলাসী পণ্য’

নবীন নিউজ ডেস্ক ১৪ অক্টোবার ২০২৪ ১১:১০ এ.এম

ফাইল ছবি। ফাইল ছবি।

যাদের মাছ-মাংস খাওয়া সাধ্য ছিল না, তাদের ভরসা ছিল শাক-সবজিতে। কিন্তু সেই শাক-সবজিই এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে।

দিন দিন সবজিতে উচ্চ মূল্যের উত্তাপ ছড়াচ্ছে। ফলে কেনা তো দূরের কথা, হাত দেওয়াই দুষ্কর হয়ে পড়েছে।  
বাজারে একশ’ টাকার নিচে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে শাক-সবজি।  

লক্ষ্মীপুরের বাজারগুলোতে সোমবার (১৪ অক্টোবর) ঘুরে দেখা গেছে, আড়াইশ’ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। সে হিসেবে প্রতি কেজির দাম পড়ে ৪২০ টাকা। এক কেজি টমেটোর দাম ২৬০ টাকা, ধুন্দল ১০০ থেকে ১২০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, বরবটির কেজি ১৬০ টাকা, চিচিঙ্গার কেজি ৮০ টাকা, পটল ১০০ টাকা, ওলকচু ৮০ থেকে ১০০ টাকা, কচুর ছড়া ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, ছোট আকারের লাউ ৭০-৮০ টাকা, কুমড়ার কেজি ৫০ টাকা, শসা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা।  

ছোট আকারের কুমড়ার শাক কিংবা লাউ শাকের আঁটি ৬০ থেকে ৭০ টাকা, কলমি শাকের আঁটি ২০ টাকা, লাল শাকের কেজি ১০০ টাকা।  

লক্ষ্মীপুর পৌর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, এক কেজি ধুন্দল কিনেছি ১২০ টাকা দিয়ে। কিন্তু এ ধুন্দলের স্বাভাবিক দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। ১২০ টাকা দিয়েই তিন থেকে চার ধরনের শাকসবজি কেনা যেত।  

তিনি বলেন, কাঁচা তরকারির যে দাম বেড়েছে, এতে আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।  

মেজবাহ উদ্দিন নামে আরেক বাসিন্দা বলেন, মাছ-মাংসের দাম বেশি। তাই সাধারণ জনগণের ভরসা ছিল শাক-সবজি। কিন্তু সেটাও আমাদের সাধ্যের মধ্যে নেই। একশ’ টাকা কেজির নিচে সবজি কেনা যায় না। এ অবস্থায় মানুষ খাবে কী?

লক্ষ্মীপুর শহরের একজন কাঁচা মালের ব্যবসায়ী বলেন, বন্যার কারণে জেলাতে তেমন কোনো সবজি উৎপাদন হয়নি। অন্যান্য জেলা থেকে সবজি নিয়ে আসতে হয়। উৎপাদন কম হওয়ার সেখানেও দাম বেশি। তাই কাঁচা তরকারি আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে।  

নবীন নিউজি/পি

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন