নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ০৭:০৭ পি.এম
নিজেকে আকর্ষণীয় দেখাতে শোবিজ অঙ্গনের অনেক তারকা ডায়েট করে থাকেন। কড়া ডায়েটের কারণে প্রাণও হারিয়েছেন বিশ্বের একাধিক অভিনেত্রী। এবার ডায়েট করে জ্ঞান হারালেন ভারতীয় বাংলা টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। শুধু তাই নয়, মাথা ঘুরে পড়ে গিয়ে এ অভিনেত্রীর পা ভেঙে গেছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার রাত ৩টার দিকে ঘুম ভাঙে সায়ন্তনীর। ক্ষুধা অনুভব করায় ডিম সেদ্ধ করতে রান্না ঘরের দিকে হাঁটতে থাকেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। ১৫ মিনিট নিজের বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্ঞান ফেরার পর উপলব্ধি করেন তার ডান পা নাড়াতে পারছেন না। কোনোরকমে নিজেকে সোফা পর্যন্ত টেনে নিয়ে যান। পরে অভিনেত্রীর ফোন পেয়ে ছুটে যান তার বন্ধু সুমন।
জ্ঞান হারানোর কারণ ব্যাখ্যা করে সায়ন্তনী বলেন, ‘অতিরিক্ত জিম আর কড়া ডায়েটের জন্য আমার এই অবস্থা। চিকিৎসক জানিয়েছেন, পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে।’
অল্প সময়ে চেহারার পরিবর্তন করতে গিয়ে বিনোদন জগতের অনেকে কি বিপদে পড়ছেন? এ প্রশ্ন শুনে অভিনেত্রী বলেন, ‘কী করব? আমাদের পেশায় প্রয়োজন অনুসারে চেহারায় বদল আনতেই হয়।’
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সায়ন্তনী। এরপর টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে অভিষেক। ‘কিরণমালা’, ‘সাত ভাই চম্পা’-এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সায়ন্তনী। এরপর নাম লেখান চলচ্চিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— সমান্তরাল, মায়া, জলে জঙ্গলে, উমা প্রভৃতি।
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’