নবীন নিউজ ডেস্ক ১৭ আগষ্ট ২০২৪ ১০:০৯ এ.এম
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগে আদনান হাবিব নামে এক ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, হাবিব উত্তর চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী জাকির হোসেন হোনারের স্ত্রী রেহানা বেগমের কাছ থেকে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবদুল্লাহ আল রহমান রিফাতের নির্দেশে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। ১৪ আগস্ট উপজেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা শান্ত ইসলাম স্বাক্ষরিত নোটিশে ৩ কার্যদিবসের মধ্যে হাবিবকে জবাব দিতে বলা হয়। কিন্তু তিনি দেননি। এতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, দলের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় হাবিবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হল।
এদিকে প্রবাসীর স্ত্রী রেহানা বেগম অভিযোগ করেন, আদনান হাবিব লোকজন নিয়ে শুক্রবার সকালে তার বাড়িতে হামলা চালিয়ে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দিলে প্রকাশ্যে মা-মেয়েকে নির্যাতনের হুমকিও দেয় আদনান হাবিব। এতে তারা আতঙ্কিত।
বক্তব্য জানতে অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা আদনান হাবিবের মোবাইলফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বলেন, দলের নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদনান হাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নির্দেশনার বাইরে কোন নেতাকর্মীর যাওয়ার সুযোগ নেই।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা