নবীন নিউজ, ডেস্ক ১৪ আগষ্ট ২০২৪ ১২:২২ পি.এম
চাঁদপুরের মেঘনায় নৌকাডুবে ২ জন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও তার আত্মীয় সেতু (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী নাঈম খান পরিবারের চার সদস্যকে নিয়ে নৌকাযোগে মেঘনায় ঘুরতে যান। হঠাৎ তাদের নৌকা ডুবে যায়। পরে মাঝিসহ চারজন তীরে উঠলেও নিখোঁজ হন দুই জন।
নাঈমের বাবা জাহাঙ্গীর আলম খান জানান, দুই মাস আগেই নাঈম কোরিয়া থেকে দেশে এসে বিয়ে করেন। মঙ্গলবার তারা নৌকা ভাড়া নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এর মধ্যে দুর্ঘটনার শিকার হয়।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, নৌকায় মোট ছয় জন ছিলেন। এর মধ্যে, দুই জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্টগার্ড চেষ্টা অব্যাহত রেখেছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার এম শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। নববধূসহ এখনো দুই জন নিখোঁজ রয়েছেন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা