শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

প্রবাসীদের অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তা, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

নবীন নিউজ, ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২১ পি.এম

সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তা-ভাবনা চলছে।

প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন, অনলাইনে ভোট নেয়া সম্ভব। তবে তার আগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর রাজনীতি বিশেষজ্ঞ বলছেন, গণতান্ত্রিক চর্চা মজবুতে দেড় কোটির বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনা জরুরি।

দেড় কোটির বেশি বাংলাদেশি নাগরিক দেশের বাইরে থাকেন, যারা ভোট দেয়ার যোগ্য। এই ভোটার সংখ্যা গড় হিসাবে ৩৭টি সংসদীয় আসনের মোট ভোটারের সমান। কিন্তু তারা ভোট দিতে পারেন না।

ভোট দেয়ার জন্য ২০০৮ সাল থেকে পোস্টাল ব্যালট সুবিধা চালু থাকলেও তা জানেন না বেশিরভাগ প্রবাসী। তারা জানান, পোস্টাল ব্যালটে ভোট দেয়ার প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ। ফলে মিলছে না সাড়াও। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে আবেদন করেন মোটে ৪০৯ জন।
 
তাই পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং চালুর সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা ছাড়া এ পদ্ধতিতে ভোটগ্রহণ ঠিক হবে না।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, অনলাইন ভোটিংয়ের সময় কিন্তু কোনো ভিজিবিলিটি নেই। ছোট একটা নির্দেশনা দিয়ে এক লাখকে দশে নিয়ে আসা সম্ভব। সফটওয়্যার যিনি পরিচালনা করবেন এবং যার পুরোপুরি একসেস আছে, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে পুরো জিনিসটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
 
এদিকে গণতন্ত্রের ভিত্তি মজবুতে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার পরামর্শ রাজনীতি বিশেষজ্ঞের।
 
এ বিষয়ে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমিন বেপারী বলেন, ভোট দেয়া থেকে প্রবাসীরা বঞ্চিত হলে তাদের প্রতি অন্যায় করা হবে। এতে করে গণতান্ত্রিক প্রক্রিয়াটা সুস্থ ও সুন্দরভাবে পরিচালিত হবে বলে মনে করি না।
 
প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে শিগগিরই ৪০টি দেশে কাজ শুরু করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন