নবীন নিউজ, ডেস্ক ১৩ আগষ্ট ২০২৪ ১২:৪৬ পি.এম
কেউ আঁকছেন লাল-সবুজের পতাকা, কেউ মানচিত্র, কেউবা আঁকছেন মুক্তি, সংগ্রামের প্রতিচ্ছবি, কেউ আঁকছেন শহীদ আবু সাইদ ও মুগ্ধর প্রতিকৃতি, আবার কেউ কেউ আঁকছেন সাম্য, সম্প্রীতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা। আঁকা-আঁকিতে ব্যস্ত সবাই।
সোমবার (১২ আগস্ট) রংপুরের পীরগাছা জেএন সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরের সারা দিনের চিত্র এটি। এদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে শিক্ষার্থীদের দেয়ালজুড়ে এসব গ্রাফিতি আঁকার কাজ।
আঁকা-আকিতে ব্যস্ত শিক্ষার্থী উৎস জানান, তার আর্ট করার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন তারা করেছেন। এসব নিয়ে মনের ভেতর তাদের একটা উত্তেজনা কাজ করছে। সেখান থেকেই তারা শক্তি পাচ্ছেন।
শিক্ষার্থী মুমতাহিনা বলেন, গ্রাফিতি আঁকার মাধ্যমে স্কুলের দেয়ালগুলি রাঙানো হচ্ছে। রঙিন বাংলাদেশ গড়ার চেষ্টা তারা করছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মুসলমান হয়েও তারা হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করছেন। তিনি চান এদেশে যেন ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে।
সোহেল তানভীর বলেন, এদেশের মানুষ ১৬ বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। আমরা ছাত্ররা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে উদ্যমে দেশটাকে মুক্ত করেছি ঠিক সেভাবে আমাদের দেশটাকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া। বৈষম্যহীন একটা দেশ চাই আমরা। এজন্য আমাদের যে দাবি, আশা-আকাঙ্ক্ষা তা এই গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, আগে দেয়ালে বিভিন্ন পোস্টার ব্যানারে ছেয়ে থাকতে। শিক্ষার্থীরা সেগুলো মুছে দিয়ে সুন্দর সুন্দর অংকনের মাধ্যমে তাদের মনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে। দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তির জন্য ছাত্ররা চেষ্টা করে যাচ্ছে। তাদের অর্জন যেন বিনষ্ট না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা