নবীন নিউজ, ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৯ এ.এম
৭২ ঘণ্টার মধ্যে কবি সোহেল হাসান গালিবের মুক্তির দাবি জানিয়েছেন একদল লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে এই সময়সীমা বেঁধে দেন তারা।
প্রকাশক মাহাবুবুর রহমান বলেন, কবি সোহেল হাসান গালিবকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আমরা আন্তর্জাতিক পর্যায়েও পিটিশন করব। আমাদের সংখ্যা দিয়ে বিচার করবেন না।
এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সানারপাড় থেকে সোহেল হাসান গালিবকে গ্রেফতার করে পুলিশ। ১৪ ফেব্রুয়ারি তাকে আদালতে তোলা হলে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গালিবের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়।
কর্মসূচিতে লেখক খালিকুজ্জামান ইলিয়াস বলেন, গালিবকে ধরে নিয়েছে পুলিশ, তাকে রিমান্ডেও নেয়া হয়েছে। এই কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা আজ এখানে জড়ো হয়েছি এবং প্রতিবাদ করছি। আমরা বলছি, গালিবকে যেন অবিলম্বে ছেড়ে দেয়া হয়।
কবি চঞ্চল আশরাফ বলেন, কবি সোহেল হাসান গালিব তো চুরি করেন নাই, দুর্নীতি করেন নাই। তবে তাকে কেন রিমান্ডে নেয়া হয়েছে? কত বড় বড় চোর, রাঘব বোয়ালেরা ঘুরে বেড়াচ্ছে; গালিবকে কেন গ্রেফতার করা হয়েছে?
উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান ‘উজান’ থেকে প্রকাশিত বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। কবিতাটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে গালিবের বিরুদ্ধে মহানবীকে ‘কটাক্ষ’ করার অভিযোগ ওঠে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন