তুষারপাতে অচল হয়ে পড়েছে পাকিস্তানের ৩ টি প্রদেশ। প্রদেশগুলো হলো- গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া। এই প্রদেশগুলোর বেশিরভাগ এলাকা তুষারপাতে অচল হয়ে পড়েছে।
স্থানীয় সময় রোববার (৩ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার (২ মার্চ) দ্বিতীয় দিনের তুষারপাতে খাইবার পাকতুনখোয়ায় অন্তত ২২ জন মারা গেছে।
এর আগে, শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত ও তুষারপাত হয় পাকিস্তানের তিন প্রদেশসহ বেশ কয়েকটি এলাকায়। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার মানুষের জীবনযাত্রা। বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। আকস্মিক বন্যায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আরও বেশ কয়েকটি রাস্তা।
শনিবার দ্বিতীয় দিনের বৃষ্টিতে প্রায় তলিয়ে গেছে খাইবার পাকতুনখোয়ার বেশিরভাগ অঞ্চল। মারা গেছে অন্তত ২২ জন। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। বিপুল সংখ্যক মানুষ গৃহহীন অবস্থায় রাস্তায় বা উঁচু স্থানে অবস্থান নিয়েছে।
এদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে ইসলামাবাদ ও গিলগিট এবং স্কারদু শহরে অভ্যন্তরীন ফ্লাইট বাতিল করা হয়েছে।
ভারী বৃষ্টিপাত হয়েছে, যখন ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। নোশকি এবং চাগাই জেলা প্রদেশের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
গিলগিট-বালতিস্তানের দিকে যাওয়া বা সেখান থেকে আসা পরিবার, রোগী এবং শিশু সহ হাজারো যাত্রী বিভিন্ন এলাকায় আটকা পড়েছে। কারণ এই প্রদেশের বেশিরভাগ রাস্তাই ডুবে গেছে। অথবা ভূমিধসের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সড়কগুলো মেরামতের উদ্যোগ নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
স্কারদু, শিগার, খারমং এবং ঘাঞ্চে জেলার স্কুলগুলোর শীতকালীন ছুটি ১০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এসব এলাকায় ছয় ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে এবং তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে।
এদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ রবিবার পর্যন্ত এসব অঞ্চলজুড়ে আরও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ