নবীন নিউজ, ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০১:০৪ পি.এম
ভারতের বিহারে বাবা সিদ্ধনাথ মন্দিরে পদদলিত হয়ে সাত পুণ্যার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ রয়েছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য মখদুমপুর ও জেহানাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন জেহানাবাদের জেলা ম্যাজিস্ট্রেট অলঙ্করিতা পান্ডে।
সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘জেহানাবাদ জেলার মখদুমপুরে বাবা সিদ্ধনাথ মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে সাতজন মারা গেছে এবং নয়জন আহত হয়েছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
বিহারের জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় শিবমন্দির। শ্রাবণ মাসে এই মন্দিরে বছরের অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেশি থাকে। আজ সোমবার সকালে মহাদেবের মাথায় পানি ঢালতে মন্দিরে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। পূজা শেষে সবাই দ্রুত মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছিলেন। সেসময় ধাক্কাধাক্কি হুড়োহুড়ি পড়ে যায়। এসময় অনেকে ভিড়ের ধাক্কায় পড়ে যান।
তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো ছিল না। নিরাপত্তা কর্মীরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। একসময় ভিড় বেড়ে যাওয়ায় তারা পুণ্যার্থীদের তাড়া দেন। এমনকি লাঠিচার্জও করা হয়। এতে মন্দির থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, গত ২ জুলাই উত্তর প্রদেশের হাতরাসের সিকান্দারারু এলাকায় ভোলে বাবা ওরফে নারায়ণ হরির ‘সৎসঙ্গ’ চলাকালীন পদদলিত হয়ে ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ