নাটোরের বাগাতিপাড়ায় চলতি এসএসসি পরীক্ষায় একই কেন্দ্রে অংশ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক ও বর্তমান ৩ জন নারী ইউপি সদস্য। তারা তিনজনই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব সামসুন্নাহার।
জানা গেছে, পরীক্ষায় অংশ নেয়া মুর্শিদা বেগম বাগাতিপাড়া পৌর সভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। শিলা খাতুন পাকা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং শাহানাজ বেগম একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। তারা তিনজনই বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
ইউপি সদস্য শিলা খাতুন বলেন, অষ্টম শ্রেণী পাসের পরই পরিবার থেকে তাকে বিয়ে দেয়া হয়। ফলে শিক্ষা থেকে বঞ্চিত হন তিনি। তাই পড়াশুনার আক্ষেপটা তার মধ্যে থেকেই যায়। সর্বশেষ স্বামীর অনুপ্রেরণায় তিনি আবার লেখা পড়া শুরু করেছেন।
সাবেক ইউপি সদস্য শাহানাজ পারভীন বলেন, দশম শ্রেণীতে পড়া অবস্থায় তার বিয়ে হয়ে যায়। তারপর আর এসএসসি পরীক্ষা দেয়া হয়নি তার। লেখাপড়া জানা থাকলে, যেকোনো সময় কাজে আসেই। তাই তিনি সাংসারিক জীবনের পাশাপাশি লেখাপড়াটাও চালিয়ে যেতে চান।
পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম বলেন, শিক্ষার কোনো বয়স নেই। তার ছেলেমেয়েরা সবাই শিক্ষিত এবং তিনি একজন জনপ্রতিনিধি হিসেবেও শিক্ষিত হওয়াটা জরুরি বলে মনে করেন। তাই আবার লেখাপড়া শুরু করেছেন তিনি।
এ বিষয়ে ওই পরীক্ষার কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার বলেন, তাদের এ আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবেন। তারা শেষপর্যন্ত লেখাপড়ার প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছেন- সেজন্য তাদের সাধুবাদ জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, পরিবারের পাশাপাশি জনসেবামূলক বিভিন্ন কাজে জনপ্রতিনিধিরা নিয়োজিত থাকেন। সব প্রতিবন্ধকতা কাটিয়ে লেখাপড়া চালিয়ে নেওয়ার উদ্যোগ প্রশংসার দাবিদার।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা