সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, কীভাবে দেখছেন রাজনীতিবিদরা

নবীন নিউজ, ডেস্ক ০১ মার্চ ২০২৫ ১০:১২ এ.এম

সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। আগামীর রাজনীতিতে তরুণদের দল কতটা প্রভাব ফেলবে, সে-সম্পর্কে এখনই উপসংহারে পৌঁছতে চায় না রাজনৈতিক মহল। আবার নতুন দলের পেছনে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে, সে বিষয়টিও ভাবনায় রয়েছে অনেকের।

জল্পনা-কল্পনা শেষে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়কদের হাত ধরে আত্মপ্রকাশ করা দলটি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনা।

জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরুকে কীভাবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো? নেতারা বলছেন, রাজনীতিতে বৈচিত্র্য আর প্রতিযোগিতা বাড়াবে নতুন শক্তি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের স্টেকহোল্ডার হচ্ছেন দেশের সম্মানিত নাগরিকরা। তাদের চাহিদা, তাদের অধিকার, চিন্তা ও দর্শনকে কে বেশি লালন করে সেটা দেখার সুযোগ তখন হবে যখন যত বেশি দল হবে। তখন জনগণের চিন্তা রাজ্যে বাছাই করার সুযোগ তত বেশি হবে। ফলে আমরা মনে করি রাজনীতিতে যদি আরও দুটি দল হয়, সেটিকে আমরা ইতিবাচক চ্যালেঞ্জ হিসেবে নেব।’
 
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘যারা দল করছেন এবং যারা সরকারে আছেন দুই দলেরই দায়বদ্ধতা আছে। সরকারে যারা আছেন তারা সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করবেন। আর যারা রাজনীতিতে আছেন তারা কোনোভাবে কিংস পার্টিতে পরিণত হচ্ছেন কিনা, তারা সরকারের কোনো ব্লেসিংস নিচ্ছেন কিনা! আমার ধারণা তারা এটা বিবেচনায় রাখবেন বা রাখছেন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করলে বাংলাদেশের থিম, বাংলাদেশের উদ্দেশ্য ও মর্যাদা- এ জিনিসগুলো সামনে আসলে ভালো হয়।’
 
দুদু আরও বলেন, ‘ছাত্রদের আরও দুজন প্রতিনিধি সরকারে আছে। তারা কি এ দলের সঙ্গী কিনা, সেগুলো স্পষ্ট না করলে বিতর্ক থেকে যাবে।’

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কাজ করবে তরুণদের দল- এ প্রত্যাশা রাজনীতিকদের।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমি আশা করব, নতুন কোনো দল অন্য কোনো গ্রুপের বা দলের স্বার্থ রক্ষাকারী হয়ে উঠবে না। ২৪ এর গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে তারা যদি ইতিবাচক রাজনীতি করে, গণতন্ত্র করে, অসাম্প্রদায়িকতা চর্চা করে, সেটা বাংলাদেশের রাজনীতিতে কতগুলো ইতিবাচক উপাদান হিসেবে যুক্ত হবে।’

তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সম্পর্ক কেমন হবে, তা নিয়ে কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে।

আগামীর রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে নতুন দল, তা বলার উপযুক্ত সময় এখনো আসেনি বলে মনে করেন রাজনৈতিক নেতারা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’