নবীন নিউজ ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ০৯:০১ এ.এম
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করার ঘোষণা দেয়ার পর থেকেই কমলা হ্যারিস একের পর এক বাক্যবাণে জর্জরিত হচ্ছেন। বিভিন্ন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে প্রতিটা রিপাবলিকান সদস্য তাকে ধরাশায়ী করার চেষ্টা করে চলেছেন। সবশেষ কমলার জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জানতে চাইলেন, কমলা আসলে কোন জাতির মানুষ। তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের। খবর রয়টার্সের।
বুধবার (৩১ জুলাই) মার্কিন কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের এক সমাবেশে যোগদান করেন ট্রাম্প। সেখানেই তিনি কমলাকে নিয়ে এমন প্রশ্ন তোলেন।
ট্রাম্প বলেন, তিনি (কমলা) সবসময় ভারতীয় ঐতিহ্য ধারণ করে এসেছেন। তিনি শুধু ভারতীয় ঐতিহ্যই প্রচার করেছেন। কয়েক বছর আগে তিনি কৃষ্ণাঙ্গদের দলে নাম লেখান। তার আগ পর্যন্ত আমি নিজেই জানতাম না যে তিনি একজন কৃষ্ণাঙ্গ। আর এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চান।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তাই আমি জানি না, তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ? কিন্তু আপনি কি জানেন, আমি এই দুই জাতের মানুষকেই সম্মান করি। কিন্তু তিনি স্পষ্টতই তা করেন না। কারণ তিনি সব সময় ভারতীয় ছিলেন। হঠাৎ ভোল পাল্টে কৃষ্ণাঙ্গ হয়েছেন।
কমলার মা ভারতীয় এবং বাবা জ্যামাইকান। ট্রাম্প এমন মন্তব্য করলেও কমলা দীর্ঘদিন ধরেই নিজেকে ভারতীয় ও কৃষ্ণাঙ্গ বলে পরিচয় দিয়ে আসছেন। প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় আমেরিকান হিসেবে কমলাই মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের কয়েক ঘণ্টা পরই জবাব দিয়েছেন কমলা হ্যারিস। হিউস্টনে আরেক কৃষ্ণাঙ্গ সমাবেশে তিনি বলেন, তার এই মন্তব্য দিয়ে বোঝা যায় তিনি ক্ষমতায় এলে আগামী চার বছর কেমন হবে। বিভেদ ও অসম্মানের আরেকটি পুরোনো প্রদর্শন। তবে আমেরিকার জনগণ আরও ভালো কিছুর দাবিদার।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ