শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

প্রতিশোধের ঘোষণা হামাসের, পরিস্থিতি উত্তপ্ত হবে জানালেন বিশ্লেষক

নবীন নিউজ ডেস্ক ৩১ জুলাই ২০২৪ ১২:২৭ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। বুধবার তার নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এ ঘোষণা দেন হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন হানিয়া। সেখানে বুধবার এক হামলায় নিহত হন তিনি এবং তার এক দেহরক্ষী। যে বাড়িতে অবস্থান করছিলেন হানিয়া, সেই বাড়িটি উড়িয়ে দিয়েছে হামলাকারীরা।

এই ঘটনার পর হামাস পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-আকসা টিভিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে মুসা আবু মারজুক বলেন, ‘আমাদের ভাই, নেতা, মুজাহিদ এবং (গাজার) সরকারপ্রধান ইসমাইল হানিয়া ইহুদি জায়নবাদীদের হামলায় নিহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার জবাব দেব এই হত্যার জন্য যারা দায়ী, তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে।’
হামাসের আরেক জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি সৌদির টেলিভিশন চ্যানেল আর আরাবিয়াকে বলেন, ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে যে উদ্দেশ্য হাসিল করতে চায় শত্রুরা, তা কখনও পূরণ হবে না।

এদিকে ইরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের গবেষক আব্বাস আসলানি। তিনি আল জাজিরাকে বলেন, ‘এটি একটি বড় ঘটনা কারণ, তিনি ইরানের রাষ্ট্রপতির উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই এবং শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করার পর নিহত হয়েছেন।

আসলানি আরও বলেন, বর্তমানে আমরা যখন কথা বলছি, উত্তেজনা অবশ্যম্ভাবী মনে হচ্ছে। তিনি উল্লেখ করেন, এই হত্যাকাণ্ড এমন সময়ে ঘটেছে যখন নতুন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পশ্চিমা বিশ্বের সাথে সংলাপ এবং সম্পৃক্ততার কথা বলছিলেন। ‘নেতানিয়াহু এটি ঘটতে দিতে চায় না’ তিনি বলেন।

আসলানি বলেন, আমরা এখন যুদ্ধবিরতির বিদায় জানাতে পারি। এই ঘটনা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবন দীর্ঘায়িত করার জন্য সবকিছু করার চেষ্টা করছেন। নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান। 

এদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার ‘রক্ত কখনও বৃথা যাবে না’। ইরানি রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে নাসের কানানি বলেছেন, তেহরানে হানিয়ার শহীদ হওয়া তেহরান, ফিলিস্তিন এবং প্রতিরোধ আন্দোলনের মধ্যে গভীর এবং অবিচ্ছিন্ন বন্ধনকে আরও শক্তিশালী করবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ