নবীন নিউজ, ডেস্ক ৩০ জুলাই ২০২৪ ০৪:০৮ পি.এম
ভারতে আবারও ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে কলকাতার হাওড়া থেকে ছেড়ে আসা মহারাষ্ট্রের মুম্বাইগামী একটি ট্রেনের প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হয়ে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ভোর ৪টার দিকে জামশেদপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বাদাবাম্বুর কাছে লাইনচ্যুত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী কয়েকটি দল। কর্মকর্তারা জানান, সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে।
লাইনচ্যুত হওয়া ১৮টি বগির মধ্যে ১৬টি বগিতেই যাত্রী ছিল। বাকি দুটি বগির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার।
ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। বিস্তারিত জানতে তদন্ত চলছে। দুর্ঘটনার পর ট্রেনটির সব যাত্রীকে বাসযোগে চক্রধরপুরে নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বাস ও অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, হেল্পলাইন নম্বর দিয়েছে ভারতীয় রেলওয়ে।
এর আগে গত ১৮ জুলাই ভারতের উত্তর প্রদেশের গন্ডা এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়। আহত হয় ২০ জন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ