নবীন নিউজ, ডেস্ক ৩০ জুলাই ২০২৪ ১০:১৮ এ.এম
যুক্তরাজ্যে একটি নাচের স্কুলে ছুরি হামলা হয়েছে। এতে দুই শিশু নিহত এবং আহত হয়েছেন ৯ জন। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি।
সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুলাই) মার্সিসাইড জেলার সাউথপোর্ট শহরে শিশুদের নাচের স্কুলে এ হামলা হয়। সেখানে ছয় থেকে ১০ বছরের শিশুরা নাচ শিখছিলেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।
স্থানীয় পুলিশ জানায়, ওই তরুণ অন্য শহর থেকে এখানে আসে। হামলার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। হামলাকারীর সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ আছে কি না তা নিশ্চিত হতে কাজ করছে গোয়েন্দা দল। তবে তদন্তের স্বার্থে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি বলেন, হামলকারী তরুণ খুবই বেপরোয়া ছিল। সে নাচের ক্লাসে প্রবেশ করেই যাকে পেয়েছে তাকেই ছুরিকাঘাত করে। এ সময় হামলাকারীকে ঠেকাতে গিয়ে আহত হন দুই প্রাপ্তবয়স্ক। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ দুঃখিত। আমরা প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনব।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাটি ছিল ‘ভয়ংকর’। আমার জীবদ্দশায় এমন ঘটনা দেখিনি। আমরা খুবই মর্মাহত। এদিকে ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ