নবীন নিউজ, ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৭ এ.এম
পুলিশ রাতুলের পেটে বন্দুক ঠেকিয়ে পর পর দুইবার গুলি করেছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ফিরেছেন এই জীবন যোদ্ধা। চিকিৎসা চালিয়ে যেতে এবং পরিবারের হাল ধরতে উত্তরা হাইস্কুলের পাশের সড়কে দিয়েছিল একটি ছোট্ট খাবারের দোকান। তবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতের আঁধারে কে বা কারা তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে আহত রাতুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতরভাবে আহত হয়ে নিজের চিকিৎসা খরচ এবং পরিবারকে সচল রাখতে উত্তরা সাত নম্বর সেক্টর ২৮ নম্বর রোড আমি একটি ছোট ফুডকার্ট দিয়েছিলাম। সম্প্রতি উত্তরায় একটি দুর্ঘটনার প্রেক্ষিতে ৭ নম্বর সেক্টরে যত ফুডকার্ট আছে তা ভাঙচুরের হুমকি দেয়া হয়।
আহত এই যোদ্ধা বলেন, আমি কমিটি ও যারা দায়িত্বে ছিলেন তাদের বিনীতভাবে অনুরোধ করি এবং বলি যে রাস্তায় ফুড্কার্ট অবৈধ এটা আমি নিজেও মানি এবং একটু সময় প্রার্থনা করি। তাদের বলি, আমি আমার দোকান সরিয়ে ফেলবো। আমি এখনও অনেক অসুস্থ আমার লোকবল নেই।
রাতুল বলেন, সেসময় কল্যাণ সমিতির কর্তৃপক্ষ আমার ব্যাপারটা শুনে সহমত পোষণ করে এবং দোকান চালু না করার শর্তে সাময়িক সময়ের জন্য তা রাখতে দেয়। কিন্তু পরদিন সন্ধ্যার দিকে দোকানদাররা কল দিয়ে জানায় সকলের দোকান ভাঙচুর করা হয়েছে।
রাতুলের অভিযোগ, ভাঙচুরের সময় মসজিদের জামায়েত কমিটির কাছে অনুরোধ করা হলেও তারা শোনেনি। এসময় তার (রাতুল) দোকানসহ অন্যান্য সবার দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
আক্ষেপ করে রাতুল বলেন, এই ছোট্ট দোকানটি ছিল আমার শেষ সম্বল। আর সেটাও কেড়ে নিয়ে ধ্বংস করা হলো। তিনি এর উপযুক্ত বিচার দাবি করেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন