নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ১২:১৭ পি.এম
মদ নেশাজাতীয় পানীয়। যা পান করলে দেহমনে নেতিবাচক প্রভাব পড়ে। আত্মা কলুষিত হয়। শরীরে আসে অবসাদ-স্থবিরতা। মদ মন-মগজে অনৈতিক উন্মাদনার ঢেউ তোলে। আর এ উন্মাদনা মানব বিবেক ধ্বংস করে। মদখোর সভ্য সমাজে ঘৃণিত। ঘৃণিত আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছেও। মদ স্বাভাবিক কোমল পানীয় নয়; প্রচন্ড শীতে ভালো লাগা উষ্ণতাও নয়। মদ ইসলামে নিষিদ্ধ একটি হারাম পানীয়। যা পান করলে বান্দা আল্লাহর অপ্রিয় পাত্রে পরিণত হয়। কবিরা গোনাহে লিপ্ত হয়ে হতভাগ্য হয়। তাই মদ পান করা থেকে বিরত থাকার আদেশ দিয়ে আল্লাহতায়ালা বলেন, ‘হে মোমিনগণ! নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার বেদি ও জুয়ার তীর অপবিত্র, শয়তানের কাজ। সুতরাং তোমরা এসব থেকে বেঁচে থাক, যাতে সফলতা অর্জন কর।’ ( সুরা মায়িদা : ৯০)।
মদ পানের ক্ষতি : মদ পানে শারীরিক ও মানসিক ক্ষতি হয়। বিবেক লোপ পাওয়ার মতো পরোক্ষ আত্মহনন মদ পানের অভিশাপ। মদ পানে সবচেয়ে বড় ক্ষতি হলো, বান্দা অভিশপ্ত শয়তানের অনুগত দাসে পরিণত হয় এবং ইবাদত-বন্দেগি করার তৌফিক পাওয়া থেকে বঞ্চিত থাকে।
আল্লাহতায়ালা বলেন, ‘শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রæতা ও বিদ্বেষের বীজই বপন করতে চায় এবং চায় আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে। অতএব, তোমরা মদ পানের ইহলৌকিক, পারলৌকিক, শারীরিক ও আত্মিক ক্ষতি জানার পরেও কি মদ পান থেকে বিরত হবে না?’ (সুরা মায়িদা : ৯১)।
আল্লাহতায়ালা মদ পানকারীদের বিবেকের সামনে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন তারা মদ পান বর্জন করবে কিনা? বর্জন করলে আল্লাহর আদেশ মান্যকারী হলো। আর আপন অবস্থানে অটল থাকলে আল্লাহর আদেশের অবাধ্য হলো।
নিজের ক্ষতি নিজেই করল : আল্লাহতায়ালা মদ নিষিদ্ধ হওয়া বিষয়ক আয়াতের পরে বলেছেন, ‘তোমরা আল্লাহর আনুগত্য কর ও রাসুলের আনুগত্য কর এবং অবাধ্যতা পরিহার করে চল (নিজেকে বাঁচাও)। যদি এ আদেশ থেকে বিমুখ হও, তবে জেনে রেখ, আমার রাসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে প্রচার করা।’ (সুরা মায়িদা : ৯২)।
আয়াতে আল্লাহতায়ালা মদ পান করতে নিষেধ করলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাধ্যমে এ নিষেধবাণী বান্দার কাছে পৌঁছে দিলেন। এখন বান্দা স্বেচ্ছায় মদ পান অব্যাহত রাখলে সে অহংকারবশত অবাধ্যতায় লিপ্ত বলে বিবেচিত হবে। যার পরিণাম হবে দুনিয়া ও আখেরাতে অশান্তি ভোগ ও ভয়াবহ শাস্তির সম্মুখীন হওয়া। যা তার একান্তই বোকামির ফসল।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?