নবীন নিউজ, ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ০১:০৩ পি.এম
ইবাদত হিসেবে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ধনী-গরিব সবার ওপরই ফরজ। অন্য দিকে হজ ও জাকাত ফরজ ইবাদত হলেও তা কেবল নির্দষ্ট নেসাব পরিমাণ সম্পদশালীদের ওপর ফরজ। কেয়ামতের দিন সর্ব প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আবার এই নামাজকেই বলা হয়েছে, জান্নাতের চাবিকাঠি। যথাযথভাবে নামাজ আদায় ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। কেউ কোনো ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে সেটার জন্য শাস্তি ভোগ করতে হবে।
ইমানের পর ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। বড় বড় মজবুত অট্টালিকা নির্মাণ করতে গেলে যেমন মূল ফাউন্ডেশনের দিকে লক্ষ রাখা অতিজরুরি, তেমনি নিজের দ্বীন ও ইমানকে মজবুত রাখতে হলে নামাজের প্রতি যত্নবান হওয়া আরও বেশি জরুরি। নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যা কখনো ছেড়ে দেওয়ার অবকাশ নেই।
ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো। যদি দাঁড়াতে সক্ষম না হও, তাহলে বসে আদায় করো। তাতেও যদি সক্ষম না হও, তবে শুয়ে আদায় করো।’ সহিহ বুখারি
নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘জান্নাতের অধিবাসীরা জাহান্নামিদের জিজ্ঞাসা করবে, কোন জিনিস তোমাদের জাহান্নামে নিক্ষেপ করল? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না।’ সুরা মুদ্দাসসির ৪২-৪৩
অন্য আয়াতে বলা হয়েছে, ‘যে আমার স্মরণ (নামাজ) থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা হবে সংকীর্ণ এবং আমি তাকে কেয়ামত দিবসে উত্থিত করব অন্ধ অবস্থায়।’ সুরা তাহা ১২৪
হজরত রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘একজন মুসলমান আর কাফের-মুশরেকের মধ্যে পার্থক্য হলো নামাজ।’ অর্থাৎ বেনামাজি আর কাফের-মুশরিকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। (সহিহ মুসলিম)
হজরত রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজির শাস্তি সম্পর্কে বলেন, ‘জাহান্নামে তাদের মাথা পাথর দ্বারা চূর্ণবিচূর্ণ করা হবে।’ সহিহ বুখারি ১১৪৩
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?