নবীন নিউজ ডেস্ক ২৬ জুলাই ২০২৪ ১১:১৯ এ.এম
সংগৃহীত ছবি
নাটোরের সিংড়ায় প্যানেল মেয়র-২ ও পৌর কাউন্সিলর মিজানুর রহমানের (৩৬) দুই হাত ভেঙে দিয়েছেন নিজ দলের কর্মীরা। বুধবার রাত ৯টায় সিংড়া পৌর শহরের দমদমা স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর যুবলীগ কর্মী বেলাল হোসেনের নেতৃত্বে ৮-১০ জন লোহার রড দিয়ে হাত, পা ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।
এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তর দমদমা এলাকায় একটি সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে পাঁচ যুবক ছুরিকাঘাতে আহত হন। এসময় ভাঙচুর করা হয় ২নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের কার্যালয় এবং খড়ের পালায় আগুন দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় পৌর কাউন্সিলরের হাত-পা ভেঙে দেওয়ার আল্টিমেটাম দেয় তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, কাউন্সিলরের হাত-পা ও মাথায় আঘাত রয়েছে। এর মধ্যে মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। আর দুই হাতের চার জায়গায় ভাঙা পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, এলাকায় পুলিশি টহল রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ হাতে পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা