মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মাটি খুঁড়ে কোটি টাকার হীরা পেয়ে স্বপ্ন বুনছেন রাজু

নবীন নিউজ ডেস্ক ২৬ জুলাই ২০২৪ ১০:৩৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক শ্রমিকের ভাগ্য রাতারাতি বদলে গেছে। রাজু গাউন্দ নামের ওই শ্রমিক খনির মধ্যে মাটি খুঁড়ে বড় আকারের একটি হীরার টুকরা পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১ কোটি ১১ লাখ টাকারও বেশি। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পেশায় শ্রমিক রাজুর পাওয়া হীরাটি ১৯.২২ ক্যারেটের। এই হীরাটি সরকারিভাবে নিলামে তোলা হবে। এই শ্রমিক জানিয়েছেন, হীরা পাওয়ার আশায় মধ্যপ্রদেশের পান্না সিটিতে তিনি ১০ বছর ধরে বিভিন্ন খনি লিজ নিয়ে অনুসন্ধান করছেন। মূলত পান্না সিটি হীরার মজুতের জন্য বিখ্যাত। এখানকার বাসিন্দারা তাই প্রায় সময়ই সরকারের কাছ থেকে কোনো খনি সস্তায় লিজ নিয়ে হীরার অনুসন্ধান করেন।

গণমাধ্যমটি বলছে, ভারতের কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট করপোরেশন (এনএমডিসি) পান্না সিটিতে হীরা অনুসন্ধান প্রকল্প পরিচালনা করে। এই প্রকল্পের অধীনে বিভিন্ন খনি এলাকা তারা লিজ দিয়ে থাকে। শুধু তাই নয়, হীরা অনুসন্ধান করা পরিবারগুলোকে মাটি খোঁড়ার জন্যও প্রয়োজনীয় সহযোগিতা দেয় এনএমডিসি। 

নিয়ম অনুযায়ী, এভাবে কেউ কোনো হীরা পেলে প্রাথমিকভাবে তিনি এটিকে সরকারি হীরা অফিসে নিয়ে যান। অফিসের এক কর্মকর্তা অনুপম সিং বিবিসিকে বলেন, কোনো নির্দিষ্ট সময়ের জন্য একেকটি খনি এলাকা সাধারণ মানুষের কাছে মাত্র ২০০ থেকে ২৫০ রুপির মধ্যে লিজ দেয়া হয়। ২০১৮ সালে পান্না শহরেরই এক শ্রমিক এমন একটি হীরা পেয়েছিলেন যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় দুইকোটি টাকা। ওই কর্মকর্তা বলেন, এ ধরনের হীরা পাওয়ার ঘটনা সচারাচার ঘটে না। তবে রাজু গাউন্দের পাওয়া হীরাটিও বিশেষ গুরুত্ব বহন করে। কারণ এই হীরাটি আকারে বেশ বড়।

হীরা পাওয়ার বিষয়ে রাজু জানান, পান্না সিটির কাছাকাছি কৃষ্ণ কল্যাণপুর পাত্তি গ্রামের একটি খনি লিজ নিয়ে তার বাবা দুই মাস ধরে খোঁড়াখুঁড়ি করছিলেন। বছরের যে সময়টিতে কৃষিকাজ না থাকে, মূলত সেই সময়টিতেই তাদের পরিবারটি খনিতে অনুসন্ধান চালায়। রাজু বলেন, ‘আমরা খুব গরিব। কৃষি ছাড়া আমাদের উপার্জনের আর কোনো পথ নেই। তাই সৌভাগ্যের আশায় আমরা খনিতে অনুসন্ধান করি।’ 

গত বুধবার অন্যান্য দিনের মতোই পরিবারের সঙ্গে রাজু খনিতে গিয়ে খোঁড়াখুঁড়ি করছিলেন। পরে তারা একটি কয়লার বড় টুকরা খুঁজে পান। এটির ভেতরেই পাওয়া যায় ওই হীরা। পরে এটিকে সরকারি হীরা অফিসে নিয়ে যাওয়া হয়। নিলামের মাধ্যমে হীরাটি বিক্রির পর সরকারি ট্যাক্স এবং স্বত্ব মূল্য রাখার পর বাকি অর্থ রাজুর পরিবারকে দেয়া হবে বলে জানা গেছে। 

হীরা বিক্রির টাকায় প্রাথমিকভাবে নিজেদের একটি বাড়ি বানানো ছাড়াও সন্তানদের পড়াশোনায় খরচ করা হবে বলে জানান রাজু। তবে সবার আগে তিনি ঋণ হয়ে যাওয়া ৫ লাখ রুপি পরিশোধ করবেন বলে জানান বিবিসিকে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ