নবীন নিউজ ডেস্ক ২৬ জুলাই ২০২৪ ০৯:৫৩ এ.এম
সংগৃহীত ছবি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বানোয়াট ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের জন্য ক্ষমা চেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।
আন্দোলন চলাকালে গত রোববার (২১ জুলাই) ইন্ডিয়া টুডে এনই সংবাদমাধ্যমটি ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে। যার শিরোনাম ছিল ‘ইন্ডিয়ান স্টুডেন্টস ফ্লি ঢাকা অ্যামিড ভায়োলেন্ট ক্ল্যাশেস, পিএম শেখ হাসিনা এয়ারলিফটেড’।
সংবাদটি অনলাইনের পাশাপাশি ইন্ডিয়া টুডে এনই’র এক্স অ্যাকাউন্টেও পোস্ট করা হয়। তাতে লেখা হয়: ‘বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, এই সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় তার বাসভবন থেকে হেলিকপ্টারে সরিয়ে নেয়া হয়েছে। তার বর্তমান অবস্থান এখনও অজানা।’
বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। বিবৃতিতে বলা হয়, এমন সংকটময় মুহূর্তে এ ধরনের খবর সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে এমনকি উত্তেজনা আরও উসকে দিতে পারে।
হাইকমিশনের প্রতিবাদের পর ভুল স্বীকার করে ক্ষমা চায় প্রতিবেশী দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যভিত্তিক গণমাধ্যম- ইন্ডিয়া টুডে এনই।
সংবাদমাধ্যমটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘ইন্ডিয়া টুডে এনই এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আমাদের প্রতিবেশী দেশে বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন সংবাদের জন্য দুঃখিত।’
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ