নবীন নিউজ, ডেস্ক ১৮ জুলাই ২০২৪ ১১:২৫ এ.এম
দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইনস্টাগ্রামে বিস্ফোরক এক পোস্ট দিয়েছেন। এতে তিনি তার ব্যবসায়ী স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন।
গত মঙ্গলবার এক পোস্টে শেইখা লেখেন, ‘প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গীদের নিয়ে আছেন। তাই আমি আপনাকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী। শেইখা মাহরা ইনস্টাগ্রামে তার স্বামীর সঙ্গে যেসব ছবি পোস্ট করা ছিল, সব মুছে দিয়েছেন।
কেউ কেউ এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, নারী হয়ে কী এভাবে বিয়ে বিচ্ছেদের ঘোষণা করতে পারেন? তবে সাহসী রাজকুমারীর পাশে থাকার বার্তা দিয়েছেন কেউ কেউ। তাদের অনুসারীদের কেউ কেউ ভেবেছেন, তাদের ওই অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে|
দুবাইয়ের রাজকুমারীর বিয়ে বিচ্ছেদের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছে। শেইখা মাহরা ও তার স্বামী দুজনই পরস্পরের ছবি তাদের অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন। পরস্পরের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছেন। রাজকুমারীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের অধিকাংশ।
শেইখা মাহরা দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। শেইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।
গত বছরের মে মাসে শেখ মানার সঙ্গে শেইখা মাহরার বিয়ে হয়। তাদের সন্তানের বয়স এখনো দুই মাস হয়নি। এ বছরের মে মাসে শেইখা মাহরা হাসপাতাল থেকে তার ছবি পোস্ট করেছিলেন। তিনি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় খুশি হয়ে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ধন্যবাদ দিয়ে পোস্ট দিয়েছিলেন। ওই ছবিতে পাশে তার স্বামী শেখ মানার ছিলেন। ওই ছবিটিও মুছে দেওয়া হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ