মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

নবীন নিউজ, ডেস্ক ১৬ জুলাই ২০২৪ ১১:২৬ এ.এম

সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে দেশি পেঁয়াজ প্রতি কেজিতে ১০/২০ টাকা বেড়েছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ প্রতি কেজিতে ৫ টাকা বেড়েছে।

হঠাৎ দাম বেশি হওয়াতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় এবং চাহিদা অনুযায়ী আমদানি না বাড়ার কারণে বেড়েছে পেঁয়াজের দাম।

মঙ্গলবার (১৬ জুলাই) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগে বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা। বর্তমানে তা বেড়ে কেজিপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর আমদানি করা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়, এর আগে যার দাম ছিল কেজিতে ৮৫ টাকা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মফিজুল হোসেন বলেন, আমাদের হোটেল আছে। হোটেলে প্রতিদিন রান্নার কাজে পেঁয়াজ দরকার হয়। আজ পেঁয়াজ কিনতে এসে শুনি দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে।

তিনি বলেন, দাম বেড়ে যাওয়ায় আমাদের মতো মানুষের হিসাব করে চলতে হয়। দাম বৃদ্ধির কারণে এখন কম পেঁয়াজ কেনা হচ্ছে। আগে পেঁয়াজ কিনতাম ৪/৫ কেজি, এখন ২/৩ কেজি। দাম কমলে আমাদের জন্য ভালো হতো।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা তাহের আলী বলেন, দেশে আমদানি করা পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। সে সুযোগে মোকামে অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের দাম বাড়িয়েছেন। মোকামে দুদিন আগেও পেঁয়াজের দাম ছিল মণপ্রতি ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকা। বর্তমানে তা ৫০০/৬০০ টাকা বেড়েছে।

তিনি বলেন, বাড়তি দামে পেঁয়াজ কেনায় আমাদেরও সে অনুযায়ী বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া দেশি পেঁয়াজের মৌসুমও শেষপর্যায়ে। তাই বাড়তি দামের আশায় স্বল্প পরিমাণে পেঁয়াজ বাজারে সরবরাহ করছেন কৃষকরা।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সংগঠনের সভাপতি হারুন উর রশীদ হারুন কালবেলাকে বলেন, বর্তমানে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দেশের বাজারে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী, আমদানি বাড়ছে না। তাই পেঁয়াজের দাম দেশের বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে।

তিনি বলেন, আমদানি করা পেঁয়াজের ক্ষেত্রে ভারতের নির্ধারিত ৪০ শতাংশ শুল্ক পরিশোধ, পরিবহন খরচ ও বাংলাদেশে পেঁয়াজ আমদানি শুল্কসহ সব মিলিয়ে বন্দরে এসে পৌঁছানো পর্যন্ত দাম পড়ছে ৮০ থেকে ৮৫ টাকা। এর সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্যবসায়ীদের বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা