বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

এক দিনে ১১ লাখ চারা রোপণ করে গিনেস রেকর্ড

নবীন নিউজ ডেস্ক ১৬ জুলাই ২০২৪ ১০:৫৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

এক দিনে ১১ লাখের বেশি চারা গাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহর। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, ইন্দোর ইতিমধ্যেই ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা অর্জন করেছে। এবার এক দিনে ১১ লাখের বেশি চারা রোপণের বিশ্ব রেকর্ডও অর্জন করল এই শহর। রাজ্য সরকারের পক্ষ থেকেই চারা রোপণের আয়োজন করা হয়েছিল। —এনডিটিভি

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট এবং ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে এক পোস্টে মোহন যাদব বলেন, ইন্দোর এখন বিশ্বের ১ নম্বরে আছে। আমার ইন্দোরের ভাই ও বোনেরা পরিচ্ছন্নতার পর বৃক্ষরোপণে ইতিহাস তৈরি করার জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং একটি চারা রোপণ করেন। ইন্দোরের আগে এক দিনে সবচেয়ে বেশি চারা লাগানোর রেকর্ড ছিল আসামের। ঐ রাজ্যে এক দিনে ৯ লাখ ২৬ হাজার চারা রোপণ করা হয়েছিল। 

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃক্ষরোপণ কর্মসূচির প্রচারণা করেন। এই কর্মসূচির আওতায় ভারত জুড়ে আনুমানিক ১৪০ কোটি চারা রোপণ করা হবে। এর মধ্যে সাড়ে ৫ কোটি চারা রোপণ করা হবে মধ্যপ্রদেশে। এই রাজ্যকে ভারতের ‘ফুসফুস’ বলে উল্লেখ করেছেন অমিত শাহ। গত কয়েক বছর ধরেই ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃত পেয়ে আসছে মধ্যপ্রদেশের অর্থনৈতিক রাজধানী ইন্দোর। কর্মকর্তারা জানিয়েছেন, এই শহরে ৫১ লাখ চারা গাছ রোপণ করা হবে। 

কর্মকর্তারা জানিয়েছেন, ২ হাজার বিএসএফ জওয়ানের পাশাপাশি শতাধিক এনআরআই সদস্য, ৫০টি স্কুলের এনসিসি ক্যাডেট, কয়েক হাজার স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। অমিত শাহ জানিয়েছেন, বট, নিমের মতো দীর্ঘদিন বাঁচে এমন সব গাছের পাশাপাশি পেয়ারা, মধুকামিনী, করন্দা, বেলপাত্র ও আমলকির মতো ঔষধি গুণসম্পন্ন গাছও লাগানো হয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ