নবীন নিউজ, ডেস্ক ২৯ জুন ২০২৪ ০৯:০৫ এ.এম
যারা চুল কাটেন আমাদের দেশে তাদেরকে নাপিত বলা হয়। চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ নাপিতকে ‘নরসুন্দর’ নামে সিনেপর্দায় উপস্থাপন করেছিলেন। গ্লামার ওয়ার্ল্ডে এই নাপিত বা নরসুন্দররা ক্রিয়েটিভ পার্সন হিসেবে সমাদৃত। তাদেরকে ডাকা হয় ‘হেয়ার স্টাইলিস্ট’ নামে। যে নামেই ডাকা হোক না কেন হেয়ার স্টাইলিংয়ে যারা দক্ষতা দেখাতে পারেন তারা ফ্যাশন দুনিয়ায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে পারেন। ভালো আয়ও করা যায় এই পেশায়। এমন নাপিতও আছেন যিনি একবার চুল কেটে দিয়েই আয় করতে পারেন এক লাখ টাকা। বলিউডে এই নজির গড়েছেন হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম।
আলিম হাকিম যাদের চুল কেটেছেন বা হেয়ার স্টাইল করে দিয়েছেন তাদের নামের তালিকাটা দেখলেই বুঝবেন আলিম হাকিমের কেন এত দাম। আলিম হাকিমের ক্লায়েন্টরা হলেন— রজনীকান্ত , সালমান খান, আল্লু অর্জুন, সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, ফারদিন খান, সুনীল শেঠি, অজয় দেবগন, জুনিয়র এনটিআর, মহেশ বাবু এবং হৃতিক রোশনের মতো তরকারা । এই তালিকায় আরও আছেন বিরাট কোহলি আর ধনীদের মতো ক্রিকেট তারকারাও।
একটি সাক্ষাতকারে আলিম হাকিম জানিয়েছেন তার বাবা নাপিতের কাজ করতেন। বাবার কাছেই নিয়েছিলেন চুল কাটার তালিম। মাত্র ৯ বছর বয়স থেকে কাজ শুরু করেছিলেন তিনি। হঠাৎ বাবার মৃত্যুতে পরিবার পরিচালনার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। এরপর বাবার পেশাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন আলিম।
নব্বইয়ের দশকে ৩০ হাজার টাকা কিস্তি নিয়ে শীতাতপনিয়ন্ত্রিত সেলুন দেন। জনপ্রিয়তা আর পরিচিতি বেড়ে যায় তার ‘হাকিম’স আলিম হেয়ার অ্যান্ড বিউটি লাউঞ্জের’। তবে নাপিত হিসেবে তারকা খ্যাতি পেয়েছেন নিখুঁতভাবে চুল কেটে। চুল কাটা নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন আলিম হাকিম। এই সফল নাপিতের পারিশ্রমিক শুরুই হয় এক লাখ রুপি থেকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার সমান।
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’