শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দুই কৃষককে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

নবীন নিউজ, ডেস্ক ১৫ জুলাই ২০২৪ ০৪:৩৫ পি.এম

সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী জামতলা এলাকার কৃষক গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে হত্যার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, মামলায় দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্ত বাকি আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। আর দুজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ধনাইতরী এলাকার মো. তোফায়েল আহমেদ (তোঁতা), কামাল হেসেন, আলমগীর হোসেন, মো. মামুন, মোহাম্মদ বাবুল ও হারুনুর রশিদ। রায়ের সময় তোফায়েল আহমেদ, মো. মামুন ও হারুনুর রশিদ পলাতক ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন হায়দার আলী, আবুল মান্নান, জামাল হোসেন, আবুল বাশার, জাকির হোসেন, আবদুল কাদের ও আবদুল কুদ্দুস। তাঁরা সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. আমান ও মো. সেলিমকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে বসে গল্প করছিলেন কৃষক গিয়াস উদ্দিন ও জামাল হোসেন। জমি ও মামলা–মোকদ্দমাসংক্রান্ত বিরোধের জেরে এ সময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে ওই দুজনকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনার পরদিন নিহত গিয়াস উদ্দিনের ছেলে বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেন। ২০১৭ সালের ২০ আগস্ট ১৫ জন আসামির নামে অভিযোগপত্র গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জহিরুল হক ও রফিকুল ইসলাম জানান, তাঁরা আশা করছেন, শিগগির রায় কার্যকর হবে। তবে আসামিপক্ষের আইনজীবী কাইমুল হক বলেন, আসামিদের স্বজনদের সঙ্গে কথা বলে উচ্চ আদালতে আপিল করবেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা