নবীন নিউজ ডেস্ক ১৩ জানু ২০২৫ ০৪:১২ পি.এম
সংগৃহীত ছবি
লালমনিরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পর এবার কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
সীমান্তের বাসিন্দাদের অভিযোগ, আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তঘেঁষা একটি পুকুর পাড়ে বেড়া নির্মাণ করছে বিএসএফ। অভিযোগ করলে তাদের গুলি করার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে। বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করেন।
সোমবার (১৩ জানুয়ারি) সরেজমিনে শাহপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, বিএসএফ সদস্যরা শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন। এ ঘটনায় উভয় দেশের সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
শাহপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘‘সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ম নেই। কিন্তু, বিএসএফ সদস্যরা সেই আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করছেন। এ বিষয়ে আমরা অভিযোগ করলে, আমাদের গুলি করার হুমকি দেওয়া হয়।’’
এদিকে, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কুমিল্লা সীমান্তে টহল বাড়ানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা টহল জোরদার করছি। এ বিষয়ে আজ বিকেলে আমরা আনুষ্ঠানিক বক্তব্য দিব।’’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন