শক্রবার ২৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সীমান্তে নদীর পাড়ে মিলল বাংলাদেশির মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

নবীন নিউজ, ডেস্ক ০২ জানু ২০২৫ ০৩:০৯ পি.এম

সংগৃহীত ছবি

কুমিল্লা সীমান্তে গোমতী নদীর পাড় থেকে কাজী ছবির (৪২) এক বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ভারতীয় সীমান্তের কাছাকাছি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকায় নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং মুখ দিয়ে লালা বের হয়েছিল।

নিহত কাজী ছবির কুমিল্লা সদর উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে মরদেহটি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় উদ্ধার করা হয় সেটিকে। মরদেহের বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে আছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার কোতয়ালি মডেল থানার এএসআই মো. ইলিয়াস বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। শরীরে দাগ আছে, তবে কিসের দাগ তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ পারভেজ বলেন, বিজিবি ও পুলিশ সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের বড় ভাই আমাদের জানিয়েছেন কাজী ছবির মাদকাসক্ত ছিলেন। এ কারণে মাঝে মধ্যে অপ্রকৃতিস্থের মতো ঘুরতেন। কিন্তু কীভাবে তিনি মারা গেছেন তারা জানেন না।

বিজিবির এ অধিনায়ক আরও বলেন, মরদেহের শরীরে দাগ আছে। কিন্তু কিসের দাগ তা আমরা জানি না। বিষয়টি সম্পর্কে আরও জেনে বিস্তারিত বলা যাবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা