নবীন নিউজ, ডেস্ক ১৩ জুলাই ২০২৪ ০৫:৫৮ পি.এম
প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে প্রতিবছর নির্দিষ্ট সময়ে মাছ ধরা নিষিদ্ধ থাকে। এই বছরও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্র থেকে মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (১৩ জুলাই) নগরীর শাহ আমানত এলাকা থেকে এসব মাছ ও ট্রাক জব্দ করা হয়। নিষিদ্ধ সময়ে মাছ ধরে সরবরাহের সময় পাঁচটি ট্রাক থেকে সাত টন মাছ জব্দ করেছে চট্টগ্রামের সদরঘাট নৌপুলিশ। এসময় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
নৌপুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে নগরীর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায় নৌ-পুলিশ। এ সময় সন্দেহজনক ৫টি ট্রাকে তল্লাশি করা হয়।
পরে ট্রাক থেকে ককশিটের বক্সের ভেতরে রাখা প্রায় ৭ টন লইট্টা ও তুলারডানডি মাছ পাওয়া যায়। মাছের ৫টি ট্রাকসহ ১৫ জন ব্যক্তিকে এ সময় গ্রেপ্তার করা হয়। ট্রাকগুলোর মধ্যে বাঁশখালীর রয়েছে দুটি আর বাকি তিনটি কক্সবাজারের টেকনাফ এলাকার।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা সাত টন মাছ জব্দ করেছি। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালত মাছগুলো কোল্ডস্টোরে রাখার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষেধ। প্রতিবছরের মতো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছিল।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা