নবীন নিউজ, ডেস্ক ১১ জুলাই ২০২৪ ১০:২৩ এ.এম
২০২২ সালের অক্টোবরের এক সকালে নিজের নতুন রাম রেবেল ট্রাকটি হারিয়ে ফেলেন লোগান লাফ্রেনিয়ের। সিসি ক্যামেরায় দেখা যায়, দুজন হুডিপরা ব্যক্তি মাঝরাতে তার পার্ক করে রাখা গাড়িতে ঢুকে সেটিকে চালিয়ে নিয়ে যায়। এ ঘটনা ঘটে কানাডার অন্টারিও রাজ্যের মিল্টনে।
এর কয়েক মাস পরেই আবিষ্কার করেন তার থেকে একটি মহাসাগর ও সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে আফ্রিকার দেশ ঘানায় একটি ট্রাক বিক্রির জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
আরেক দেশে বিক্রির জন্য উন্মুক্ত ট্রাকটি ছিল মূলত লাফ্রেনিয়েরের হারিয়ে যাওয়া ট্রাকটিই। ছবি দেখে আর কোনো সন্দেহ রইল না তার। এমন ঘটনার ভুক্তভোগী অবশ্য লাফ্রেনিয়ের একা নন। ওই বছর কানাডাকে ১ লাখ ৫ হাজারের বেশি গাড়ি চুরি হয়। পরিসংখ্যান বলছে, প্রতি পাঁচ মিনিটে একটি গাড়ি চুরি হয়েছিল সেখানে। আর ভুক্তভোগীর তালিকায় ছিলেন কানাডার কেন্দ্রীয় বিচারমন্ত্রীও।
চলতি গ্রীষ্মের প্রথমদিকে নিজেদের ডাটাবেসে থাকা ১৩৭টি দেশের মধ্যে গাড়ি চুরিতে শীর্ষ ১০ দেশের তালিকা হালনাগাদ করেছে আন্তর্জাতিক পুলিশ। এতে কানাডার অবস্থান ছিল সবার ওপরে। দেশটিতে গাড়ি চুরির ঘটনা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে মাত্র ফেব্রুয়ারিতে ইন্টারপোলের সঙ্গে তথ্য আদানপ্রদান শুরু করাতেই তালিকার শীর্ষে উঠে এসেছে উত্তর আমেরিকার দেশটি।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, চুরি যাওয়ার পর গাড়িগুলো হয়তো কোনো দুর্ধর্ষ অপরাধে ব্যবহৃত হয় অথবা সেগুলো অন্যকোনো কানাডিয়ানের কাছে বিক্রি করে দেয়া হয় কিংবা বিদেশে পাচার করে দেয়া হয়।
ইন্টারপোলের তথ্য বলছে, তারা ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে অন্তত দেড় হাজার গাড়ি শনাক্ত করেছে যেগুলো কানাডা থেকে চুরি হয়েছিল। প্রতি সপ্তাহে বিভিন্ন দেশের বন্দরগুলোতে এ ধরনের আরও অন্তত ২০০টি গাড়ি শনাক্ত করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ