নবীন নিউজ, ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৪ এ.এম
তীব্র প্রতিবাদের মুখে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে বিএসএফ। গতকাল বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর রাত সাড়ে ১১টায় ক্যামেরাটি খুলে নেয় তারা।
ক্যামেরা খুলে নিয়ে যাওয়ার বিষয়টি এক খুদেবার্তায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।
এর আগে ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের ঝাকুয়াটারি জোড়া মসজিদের সামনে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮/৯-এস-এর কাছে শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে ১৬২-বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে।
ক্যামেরাটি স্থাপনের পর থেকেই বিজিবি জোরালো প্রতিবাদ করে আসছিল। ১০ ফেব্রুয়ারি এটি নিয়ে স্থানীয় বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা হয়নি।
১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ওই সীমান্তের নোম্যান্স ল্যান্ডের আলমগীর হোসেনের বাড়ির উঠানে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি কড়া প্রতিবাদ জানালে বিএসএফ ক্যামেরাটি অপসারণে রাজি হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।
বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কমান্ডার শ্রী অনিল কুমার মনোজ। সিদ্ধান্ত মোতাবেক ওই দিন রাতেই ক্যামেরাটি খুলে নেয়া হয়।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা